Ajker Patrika

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বিনোদন ডেস্ক
বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা
বন জোভি ব্যান্ডের সদস্যরা ছবি: সংগৃহীত

বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘বন জোভি’। ‘ইটস মাই লাইফ’, ‘লিভিন’, ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তাদের ঝুলিতে। চার বছর বিরতির পর ২০২৫ সালে কনসার্টে ফিরছে দলটি। এখন তারা ব্যস্ত ‘ফরএভার ট্যুর’ নিয়ে। এর মাঝেই নতুন খবর জানা গেল বন জোভি ব্যান্ডের। আমেরিকান এই ব্যান্ড নিয়ে সিনেমা তৈরি করছে ইউনিভার্সাল স্টুডিও।

ইংরেজি সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, বন জোভি ব্যান্ড নিয়ে এই সিনেমার চিত্রনাট্য লিখছেন কোডি ব্রোটার। প্রযোজকদের মধ্যে রয়েছেন রিলিজিয়ন অব স্পোর্টসের কেভিন জে ওয়ালশ এবং গোথাম চোপড়া। ইউনিভার্সালের প্রোডাকশন ডেভেলপমেন্ট ডিরেক্টর জ্যাকলিন গ্যারেল ইউনিভার্সাল স্টুডিওর জন্য এই সিনেমাটি তত্ত্বাবধান করবেন। ব্যান্ডের শুরুর দিকের সংগ্রাম আর সাফল্যের গল্প স্থান পাবে সিনেমাটিতে। তবে সিনেমাটি কে পরিচালনা করবেন, কাস্টিংয়ে কে কে থাকবেন, ব্যান্ডের সদস্যরা অভিনয় করবেন কি না, এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

১৯৮৩ সালে যাত্রা শুরু করে ব্যান্ড ‘বন জোভি’। পরের বছর ব্যান্ডের নামেই প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম, যেখানে ‘রানওয়ে’ গানটি বিলবোর্ড টপ চার্টে সেরা ৪০-এ জায়গা করে নেয়। তবে ২০০০ সালে প্রকাশিত ‘ক্রাশ’ অ্যালবামের ‘ইটস মাই লাইফ’ গানটি বন জোভিকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। বন জোভি ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে রয়েছেন গায়ক জন বন জোভি, কি-বোর্ড বাদক ডেভিড ব্রায়ান এবং ড্রামার টিকো টরেস—তাঁরা সবাই এখনো ব্যান্ডে আছেন। পুরোনো সদস্যদের মাঝে গিটারিস্ট রিচি সাম্বোরা ২০১৩ সালে ব্যান্ড ছেড়েছেন। ১৯৯৪ সালে দল ছেড়েছেন বেজ গিটারিস্ট অ্যালেক জন সুচ। ২০২২ সালে মারা যান এই গিটারিস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ

যে ফাঁদ এড়িয়ে হাজার বছর টিকে ছিল বাইজেনটাইন সাম্রাজ্য, ইরানে সেই ফাঁদে ট্রাম্প

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত