
সেন্সর বোর্ড বিলুপ্ত করে গত ২২ সেপ্টেম্বর গঠন করা হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। গতকাল শুরু হয়েছে সার্টিফিকেশন বোর্ডের কার্যক্রম। প্রথম দিনে বোর্ডের সদস্যরা দেখেছেন দুটি সিনেমা—‘ভয়াল’ ও ‘রাজকুমারী’। বিষয়টি নিশ্চিত করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য পরিচালক ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল।
রাসেল বলেন, ‘আজ থেকে বোর্ডের সদস্যরা সিনেমা দেখা শুরু করল। রেটিং নীতিমালাটি যেহেতু বিধিমালা আকারে আসেনি, তাই কাজ করা একটু কঠিন। বোর্ডের নাম বদল হয়েছে ঠিকই, বিধিগুলো রয়ে গেছে পুরোনো। ফলে আমাদের অনেক বিষয়ে ভাবতে হচ্ছে নতুন করে। আপাতত সিনেমা হলে যেন চলচ্চিত্রগুলো নিয়মিত মুক্তি পেতে পারে, সেদিকে নজর দিচ্ছি আমরা।’
কীভাবে সিনেমার ছাড়পত্র দেওয়া হবে—এমন প্রশ্নের উত্তরে রাসেল বলেন, ‘২০২৩ সালের সার্টিফিকেশনের ডিজাইনে ৭৭ ও ৮৫-এর বিধি অনুযায়ী কাজ করব। ৭৭-এ দুটি অপশন আছে। প্রদর্শিত করা যাবে, নয়তো প্রদর্শনযোগ্য নয়; যেভাবে আগের সেন্সর বোর্ড কাজ করেছে। এখন যেহেতু বয়সভিত্তিক কোনো রেটিং দিতে পারছি না, তাই আমরা ইউনিভার্সেল ক্যাটাগরিতে সিনেমাগুলো ছাড়ার চেষ্টা করব। তথ্য মন্ত্রণালয়কে জানিয়ে দ্রুত আমাদের বিধিমালাগুলো তৈরির ব্যবস্থা করা হবে। ১৯৬৩ সালের আইনে কিছু ফাঁকফোকর ছিল, ২০২৩ সালের আইনেও বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। সব মিলিয়ে অনেক ধরনের সংস্কার প্রয়োজন। আমরাও এ বিষয়ে আলাপ করছি। বিভিন্ন দেশের সার্টিফিকেশন বোর্ডের নিয়মগুলো পড়ছি। এমনভাবে বিধিমালা প্রণয়ন করতে হবে, যাতে মুক্ত চলচ্চিত্রের বিকাশ ব্যাহত না হয়।’
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ১৫ সদস্যের এ বোর্ডে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. জাকির হোসেন রাজু, প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, পরিচালক খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এ ছাড়া পদাধিকারবলে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব/সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে