
সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি। গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানানো হয় সিনেমা মুক্তির তারিখ। এ সময় প্রকাশ করা হয় সিনেমার টিজার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা বিপ্লব হায়দার, অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফট ক্রিয়েশনসের চেয়ারম্যান শাহ আলম প্রমুখ।
বিপ্লব হায়দার বলেন, ‘ভয়াল গল্প নির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’
ইরফান সাজ্জাদ বলেন, ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এ গ্রেড তকমা পেলেও সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। সিনেমার শুরুতে এমন কিছু জিনিস দেখানো হয়, সমাজে যা অহরহ ঘটে। সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।’

আইশা খান বলেন, ‘পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে ভয়াল। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই থাকছে গল্পে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

তিন দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে আছেন বাপ্পা মজুমদার। অসংখ্য জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। এখনো নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। নিজে যেমন গাইছেন, অন্যদের জন্যও নতুন গান বাঁধছেন নিয়মিত। এবার বাপ্পা মজুমদারের গান নিয়ে ২৪ জুলাই বনানীর যাত্রাবিরতিতে আয়োজন করা হয়েছে সংগীতসন্ধ্যার।
২০ ঘণ্টা আগে
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু রুমানা মালিক মুনমুনের। অভিনয়ে আসেন তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে। এরপর নাটকেও অভিনয় করেছেন। তবে অভিনেত্রীর পরিচয় ছাপিয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন উপস্থাপনায়।
২০ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে সরব হচ্ছেন শোবিজ তারকারাও। আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ ও পুলিশের লাঠিপেটার প্রতিবাদ জানিয়ে একাধিক শিল্পী, সংগীতশিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রকাশ্যে আন্দোলনকারীদের...
২০ ঘণ্টা আগে
হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-এর বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে লন্ডনে আয়োজিত এক ফটোকলে বিতর্কের মুখে পড়েছেন মার্কিন অভিনেত্রী জেন্ডায়া। খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দের একটি প্রাচীন ইরানি অলংকার কানের দুল হিসেবে পরে উপস্থিত হয়ে এই বিতর্ক উসকে দিয়েছেন তিনি।
১ দিন আগে