ঢাকা: হুমকির মুখে পড়েছিলেন ইসরায়েলি অভিনেত্রী গল গাদত। তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ‘জাস্টিস লিগ’ নির্মাতা জশ উইডন। হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন গল গাদত। এরপর ‘ওয়ান্ডার ওমেন’ হিসেবেও হাজির হয়েছেন তিনটি সিনেমায়।
সম্প্রতি ইসরায়েলের নিউজ আউটলেট এনটুয়েলভ-এ দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেন গল গাদত। তিনি জানান, নির্মাতা জ্যাক স্নাইডার ‘জাস্টিস লিগ’ সিনেমা থেকে সরে যাওয়ার পর দায়িত্ব নেন জশ উইডন। তখন ‘ওয়ান্ডার ওমেন’ নির্মাতা পেটি জেনকিন্সের সঙ্গে ঝামেলা বাধিয়েছিলেন তিনি।
‘ওয়ান্ডার ওমেন’ চরিত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন উইডন, যা গল গাদত ও পেটি জেনকিন্সের পছন্দ হয়নি। ওই সময় জেনকিন্সের পক্ষে কথা বলায় গল গাদতের সঙ্গে তর্ক হয় উইডনের।
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলছেন, ‘ওই সময় তিনি আমাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, তাঁর মতের বিরুদ্ধে গিয়ে যদি কিছু করি, তাহলে তিনি আমার ক্যারিয়ার শেষ করে দেবেন।’ অবশ্য উইডনকে ছাড় দেননি গাদত। তাঁকে উচিত জবাব দিয়েছিলেন।
২০১৭ সালে মেয়ের মৃত্যুর পর ‘জাস্টিস লিগ’ নির্মাণের দায়িত্ব থেকে সরে যান জ্যাক স্নাইডার। এরপর সিনেমাটি বানানোর দায়িত্ব নেন জশ উইডন।
চলে যাওয়ার আগে জ্যাক স্নাইডার ‘জাস্টিস লিগ’–এর বেশকিছু দৃশ্যের শুটিং করেছিলেন। জশ উইডন পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর ওই দৃশ্যগুলো নতুনভাবে ধারণ করা হয়। চরিত্র ও চিত্রনাট্যেও বড় কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন জশ। সেটা নিয়েই আপত্তি করেছিলেন গল গাদতসহ অনেকে।

জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস ‘মাল্যবান’, যা ১৯৭০ সালে তাঁর মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার মধ্যকার এক বিষণ্ন ও তিক্ত দাম্পত্যজীবনের মনস্তাত্ত্বিক চিত্র ফুটে উঠেছে। অনেকের মতে, জীবনানন্দ নিজের ও তাঁর স্ত্রী লাবণ্য দাশের মধ্যকার অসুখী....
১৫ ঘণ্টা আগে
প্রায় এক দশক ধরে ‘টপ গান’ কিংবা ‘মিশন: ইমপসিবল’-এর মতো অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত ছিলেন টম ক্রুজ। সেই বৃত্ত ভেঙে ‘ডিগার’ সিনেমায় এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে পর্দায় ফিরছেন এই হলিউড সুপারস্টার। অস্কারজয়ী মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত এ সিনেমার ট্রেলার প্রকাশ....
১৫ ঘণ্টা আগে
দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে গেল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। ১৮ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। তবে বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী রুনা লায়লা...
১৫ ঘণ্টা আগে
গত ২৪ জুনের প্রলয়ংকরী ভূমিকম্পে ভেনেজুয়েলার শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই সংকটময় মুহূর্তে দেশটির শিক্ষা খাতের পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা।
১৬ ঘণ্টা আগে