
আজ ‘আলী’র প্রিমিয়ার
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আল আমিন। উৎসবে স্বল্পদৈর্ঘ্য শাখায় স্থান পাওয়া ১১টি সিনেমার দুটি করে প্রদর্শনী হবে আজ, যার মধ্যে আলীও রয়েছে। দেবাসি ও বাজিন থিয়েটারে আজ ফ্রান্সের স্থানীয় সময় বেলা ১১টা ও ১টায় দেখানো হবে সিনেমাগুলো। প্রদর্শনীতে অংশ নিতে এরই মধ্যে কানে পৌঁছেছেন আলী সিনেমার কলাকুশলীরা। এ সিনেমায় দেখা যাবে এক উপকূলীয় শহরের গল্প, যেখানে নারীদের গান গাওয়া নিষিদ্ধ। সেখানকার এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায়।

সিঁথিতে সিঁদুর আর সাদা শাড়িতে অপরূপা ঐশ্বরিয়া
কান উৎসবের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক অনেক পুরোনো। প্রতিবছরই লালগালিচায় আলো ছড়ান তিনি। এবারও গিয়েছিলেন। এ নিয়ে ২২ বার কান উৎসবে দেখা গেল তাঁকে। কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে যেন একটু বেশিই মাতামাতি হচ্ছে এবার। মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা বেনারসিতে নজর কেড়েছেন অভিনেত্রী। গলায় পরেছিলেন ৫০০ ক্যারেট মোজাম্বিক রুবি দিয়ে তৈরি হার। তবে ঐশ্বরিয়ার যে বিষয়টি সবার নজর কেড়েছে, তা হলো সিঁথিভরা সিঁদুর, যা পুরো সাজটিতে ভিন্নতা এনে দিয়েছে।

এ পি জে আবদুল কালামের বায়োপিক
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের জীবন এবার আসছে বড় পর্দায়। ‘কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ নামের এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণি সুপারস্টার ধানুশ। পরিচালনা করবেন ওম রাউত। এ পি জে আবদুল কালামের জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর গল্প উঠে আসবে সিনেমায়। ২১ মে কান ফিল্ম মার্কেটে সিনেমাটির ঘোষণা করা হয়।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৮ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৯ ঘণ্টা আগে