বছরের প্রথম দিন টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল ‘টগর’ সিনেমার। আলোক হাসানের পরিচালনায় এতে অভিনয় করার কথা ছিল আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বদলে গেল নায়িকা। দীঘি নয়, টগর সিনেমায় আদরের সঙ্গে দেখা যাবে পূজা চেরিকে। গতকাল সিনেমার মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষণা করা হয় পূজার নাম।
নির্মাতা আলোক হাসান জানান, পেশাদারি মনোভাবের অভাব থাকায় দীঘির সঙ্গে কাজটি করতে পারেননি তিনি। তবে এখন পেছনের কথা না ভেবে সিনেমাটি নির্মাণে মনোযোগ দিতে চান। আলোক বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। প্রধান কারণ, দীঘির মধ্যে কাজের তাগিদ ছিল না। তাঁর সহযোগিতা পাচ্ছিলাম না আমরা। এ কারণে আগে থেকেই সরে এসেছি। আমি মনে করি, পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’
পরিচালকের অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি দীঘি। তিনি বলেন, ‘যেহেতু আমি আর এই প্রজেক্টে নেই, তাই এই সিনেমা নিয়ে কথা বলতে চাই না।’ অন্য কারও পরিবর্তে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না পূজা। তিনি বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে অন্য অভিনেত্রীর নাম ঘোষণা করায় কাজটি করতে চাইনি। তবে পরবর্তী সময়ে টিম আমাকে বোঝাতে সক্ষম হয়। আমারও গল্প পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। ২৫ ফেব্রুয়ারি শুরু হবে শুটিং। আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। আদর-পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন মাহমুদ প্রমুখ।
টগর আলোক হাসানের দ্বিতীয় সিনেমা। এর আগে বানিয়েছেন ‘নাকফুল’, তাতেও আছেন আদর ও পূজা চেরি। গত বছর ছাড়পত্র পেলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৬ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৭ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৮ ঘণ্টা আগে