গত বছরের ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এবার হিন্দি ভাষায় মুক্তি পেল সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৈকত নাসির।
সৈকত নাসির বলেন, ‘সুলতানপুর মুক্তির পর থেকেই ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ভাষায় মুক্তির লক্ষ্যে আমার সঙ্গে যোগাযোগ করে। অবশেষে ভারতের অনলাইন প্ল্যাটফরম আল্ট্রার সঙ্গে চুক্তি হয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায় ডাবিং করে আল্ট্রায় স্ক্রিনিংও করা হয়েছে।’
নির্মাতা আরও জানান, ‘শুধু হিন্দি ভাষাতেই নয়, অচিরেই ‘সুলতানপুর’ মুক্তি পাবে চায়নিজ ভাষায়ও। ইতিমধ্যে চায়নার নামকরা একটি কোম্পানির সঙ্গে চূড়ান্ত আলাপও সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সুখবরটি দিতে পারবেন এই নির্মাতা।
দুই দেশের সীমান্তবর্তী একটি এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে ‘সুলতানপুর’। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতার বড়াই, মাদক পাচারসহ এমন আরও অনেক বিষয় তুলে ধরা হয়েছে সিনেমায়। এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক। সিনেমাটিতে সুমন ফারুকের বিপরীতে দেখা গেছে অধরা খানকে। আরও আছেন আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে