
সাধারণত বাংলা সিনেমার শেষ দৃশ্যে দেখা যায়, ভিলেনকে মেরে কুপোকাত করছেন নায়ক। ভিলেনকে পরাজিত করার মধ্য দিয়ে নায়কের বিজয় দেখিয়ে শেষ হয় সিনেমা। সম্প্রতি বাংলা সিনেমার খ্যাতিমান ভিলেন আহমেদ শরীফকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্য ক্রিয়েট করলেন চার নায়ক আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন।
বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা। যেখানে দেখা যায়, চার নায়ক মিলে কুপোকাত করছেন ভিলেন আহমেদ শরীফকে। সেই ছবি ফেসবুকে শেয়ার করে জায়েদ খান লেখেন, ‘ছবির শেষ দৃশ্য’।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান জানান, নিউইয়র্কে বেলরোজ নামের একটি রেস্তোরাঁয় আড্ডা জমিয়েছিলেন তাঁরা। সেই আড্ডার পুরোটায় ছিল বাংলাদেশ ও সিনেমা।
জায়েদ খান বলেন, ‘আড্ডার পুরোটায় আমরা আহমেদ শরীফ ভাইয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা গল্প শুনেছি। ৯০০ সিনেমা করার অভিজ্ঞতা তাঁর। এরসঙ্গে আমিন ভাইসহ বাকিরাও নিজ নিজ অভিজ্ঞতাগুলো শেয়ার করছিলাম। শরীফ ভাইয়ের চোখে পানি চলে এসেছে আমাদের সঙ্গে আড্ডা দিয়ে। আড্ডার শেষে যখন সবাই উঠব, তখন আমি বললাম, সিনেমার শেষ দৃশ্য হবে এখন। এরপর ভিলেনকে নায়কেরা ঘিরে ধরে এই ছবিটা তুলি; যাতে বোঝাতে চেয়েছি, ভিলেনকে কুপোকাত করে ঘিরে রেখেছে নায়কেরা।’

বলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)-এর জনপ্রিয় চরিত্র ‘ফুংসুখ ওয়াংডু’ (র্যাঞ্চো) লাদাখের বিখ্যাত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে তৈরি—দীর্ঘদিন ধরে চলে আসা এই বহুল প্রচলিত ধারণাটিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন অভিনেতা আমির খান।
৮ ঘণ্টা আগে
গত মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বার্ষিক সভা। চলমান পরিস্থিতি ও শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে সভায় শঙ্কা প্রকাশ করেছেন অভিনয়শিল্পীরা। তাঁদের দাবি, দেশে টিভি চ্যানেল বাড়লেও কমেছে শিল্পের গুরুত্ব।
১৪ ঘণ্টা আগে
১৮ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। তবে দেশের বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয় সেই অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ২৪ জুলাই বসবে বিশেষ এই আসর।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে