
বছর দুয়েক আগে সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলেন শাকিব খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁদের ভ্রমণের ভিডিও। গুঞ্জন রটেছিল, তবে কি অতীত ভুলে আবার একত্র হচ্ছেন তাঁরা? দেশে ফিরে শাকিব জানিয়েছিলেন, ছেলে জয়কে সুন্দর স্মৃতি উপহার দিতেই তাঁরা যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটিয়েছেন। আরও এক সন্তান বীরকেও দিতে চান এমন সুন্দর মুহূর্ত।
কথা রাখলেন শাকিব খান। অপু বিশ্বাসের পর এবার তাঁর আরও এক স্ত্রী শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব।
গত মাসে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এরপরেই শোনা যাচ্ছিল, সন্তানকে নিয়ে বুবলীও যাচ্ছেন মার্কিন মুলুকে। শাকিব সবাইকে জানিয়ে গেলেও বুবলী তাঁর যাত্রার খবর গোপন রাখেন। আজ রোববার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
বুবলীর শেয়ার করা বেশির ভাগ ছবিতে তাঁদের দেখা গেছে সন্তানের সঙ্গে। শাকিব-বুবলীর একান্ত সময়ের ছবিও ঠাঁই পেয়েছে সে অ্যালবামে। কোনো ছবিতে বুবলীর কাঁধে হাত রেখে পোজ দিচ্ছেন শাকিব, কোনোটিতে পরস্পরের হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন দুজন। এসব ছবি দেখে ভক্তদের মনে প্রশ্ন, তবে কি বুবলীর সঙ্গে মিটমাট হয়ে গেছে শাকিবের?

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর হঠাৎ বেবি বাম্পের ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কের ইঙ্গিত দেন বুবলী। এরপর ওই বছরের ৩০ সেপ্টেম্বর ছেলে বীরের ছবি প্রকাশ করেন। জানান, এই ছেলের বাবা শাকিব খান। আড়াই বছর আগে তাঁদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। পরে ফেসবুকে যৌথ বিবৃতি দিয়ে শাকিব ও বুবলী জানান, ২০২০ সালে সন্তানের মা-বাবা হয়েছেন তাঁরা।
গত বছর বুবলী জানিয়েছিলেন, শাকিব ও তিনি বিয়ে করেন ২০১৮ সালের ২০ জুলাই। তবে সন্তানের খবর প্রকাশ্যে আনার পর অপুর মতো বুবলীর সঙ্গেও শাকিবের দূরত্ব বাড়ে। শাকিব খান একাধিকবার জানিয়েছেন, অপু ও বুবলী—দুজনেই এখন তাঁর জীবনে অতীত। বুবলী অবশ্য বিচ্ছেদের কথা স্বীকার করেননি, জানিয়েছেন সেপারেশনে আছেন তাঁরা।

শাকিব খানের সঙ্গে অপু ও বুবলীর ঘটনা প্রায় একই রকম। সিনেমায় অভিনয় করতে গিয়ে শাকিবের সঙ্গে দুজনের সম্পর্কের শুরু। একইভাবে প্রেম-বিয়ের কথা গোপন রাখেন দুজন। তারপর একদিন হঠাৎ সন্তানের খবর প্রকাশ করে নিজেদের সম্পর্কের কথা জানিয়ে দেন। অপু বিশ্বাস ও বুবলী—দুজনই শাকিব খান ও সন্তানদের নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। একে অপরকে নানা বিষয়ে কটূক্তি করে প্রায়ই খবরের শিরোনামে আসেন। দুজনেই দাবি করেন, শাকিব ও তাঁর পরিবারের সঙ্গে তাঁদের সুসম্পর্ক অটুট রয়েছে।

শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে
একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
১ দিন আগে
যাত্রা শুরুর মাত্র চার বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চাবিষয়ক ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
১ দিন আগে
টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’।
১ দিন আগে