
অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম Cinemata-এর আয়োজনে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
এই প্রদর্শনীতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত ও বাংলাদেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যেখানে জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন দিক ও বাস্তবতা তুলে ধরা হয়েছে।
‘আফটার দ্য সাইলেন্স’ ফিল্ম প্রোগ্রামের কিউরেটর ফারহানা ফারহা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো নির্দিষ্ট ভূগোল বা সীমারেখায় আবদ্ধ নয়। পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রেক্ষাপটে এটি নানা রূপে ও মাত্রায় বিদ্যমান। শুধু নারী নয়—হিজড়া, ট্রান্স উইমেন এমনকি শিশুরাও এই সহিংসতার শিকার। এই ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে আমাদের এই ১২টি চলচ্চিত্র যেন ১২টি প্রতিরোধী কণ্ঠস্বর। নীরবতা ভাঙার আহ্বান থেকেই প্রোগ্রামের নাম রাখা হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ অতিথি ছিলেন টেলিভিশন-এর ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সৈয়দ শাহজাদা আল করিম এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত।
এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর সহ-আয়োজক ছিল টেলিভিশন-এর ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ।

কয়েক দিন আগে ওটিটিতে মুক্তির ঘোষণা এসেছে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমার। এবার ডিজিটাল প্রিমিয়ারের ঘোষণা এল রোজার ঈদের আরও দুই সিনেমার—‘প্রিন্স’ ও ‘বনলতা এক্সপ্রেস’। ২৪ মে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে বনলতা এক্সপ্রেস এবং ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে দেখা যাবে ‘প্রিন্স’।
১৭ মিনিট আগে
গতকাল রোববার দেশে এসেছে কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মরদেহ। আজ ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করার কথা। কারিনাকে বহনকারী বিমানটি গতকাল বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২৩ মিনিট আগে
মানবাধিকারের পক্ষে সব সময় সোচ্চার অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। ফিলিস্তিনের পক্ষে শুরু থেকেই কথা বলছেন। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যে কয়েকজন হলিউড তারকা কণ্ঠ তুলেছেন, হাভিয়ের বারদেম তাঁদের অন্যতম।
২৫ মিনিট আগে
একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা অবলম্বনে চার বছর আগে রাশিদ পলাশ বানিয়েছেন ‘রঙবাজার’। বেশ কয়েকবার মুক্তির প্রস্তুতি নিলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। নির্মাতা জানিয়েছিলেন, কোরবানির ঈদের পর বড় আয়োজনে হলে মুক্তির পরিকল্পনা করছেন তাঁরা।
৩০ মিনিট আগে