অভিনয়ে নাম লেখানোর পর থেকে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার প্রশ্ন করবেন অপু বিশ্বাস, আর উত্তর দেবেন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতারা। নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন অনুষ্ঠান নিয়ে আসছেন অপু বিশ্বাস। সেই অনুষ্ঠানেই অপুর মুখোমুখি হবেন অতিথি সাংবাদিক ও নির্মাতারা।
নতুন এই অনুষ্ঠান নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এত দিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার এই অনুষ্ঠানে আমি তাঁদের প্রশ্ন করব। গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতারা আমার অতিথি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক বিষয়েই জানা যাবে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।’
জানা গেছে, ইতিমধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে অনুষ্ঠানটির। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে রান্নাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন অপু বিশ্বাস।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৬ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৬ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২০ ঘণ্টা আগে