সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘শান’। মুক্তি পেয়েছে গত ঈদে। সিনেমাটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এবার ‘শান’কে দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে পার্বত্যজেলা রাঙামাটিতে বিকল্প ব্যবস্থায় শুরু হয়েছে ‘শান’-এর প্রদর্শনী। সেখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখানো হয় ছবিটির প্রথম ও দ্বিতীয় শো। শুক্রবার একই সময়ে সেখানে শানের হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা এম রাহিম।
এছাড়া আগামী ৫ ও ৬ জুন খাগড়াছড়ির নারানখাইয়া উপজেলা পরিষদ এলাকার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় ‘শান’-এর দুটি করে প্রদর্শনী হবে।
এ বিষয়ে সিনেমাটির পরিচালক এম রাহিম বলেন, ‘আমরা শানকে পৌঁছে দিতে চাই দেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি মানুষের কাছে। যেন বড় পর্দায় উপভোগ সুযোগ পান তারা। এই লক্ষ্যেই পার্বত্য অঞ্চল থেকে শানের প্রদর্শনী শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই দেখানো হবে শান।’

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৮ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৮ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১ দিন আগে