১৫ বছর আগে, ২০০৫ সালে টালিউডে প্রথম পা রাখেন প্রিয়াংকা সরকার। ওই বছর মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘দাদার আদেশ’। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় শুরু আরও ৮ বছর আগে। ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী। এই দীর্ঘ বছরে শ্রাবন্তী, প্রিয়াংকা দুজনেই চুটিয়ে কাজ করেছেন। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতে, অনুষ্ঠানে তাঁদের দেখা হয়েছে। কিন্তু এক ছবিতে, এক ফ্রেমে হাজির হওয়া হয়নি কখনো।
এই প্রথমবার এক ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা। অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘ধাপ্পা’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শ্রাবন্তী-প্রিয়াংকাকে। নারীকেন্দ্রিক গল্পের এই ছবির শুটিং শুরু হচ্ছে আজ থেকে।
টালিউডে এর আগেও নারীকেন্দ্রিক ছবি হয়েছে। এই প্রথম নয়। তবে অংশুমানের চমক অন্যখানে। শ্রাবন্তী-প্রিয়াংকার পাশাপাশি ‘ধাপ্পা’ ছবিতে কোনো নায়ক নেই। দুই অভিনেত্রীই থাকবেন মুখ্য চরিত্রে।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি ‘ধাপ্পা’। দুই নারীর বিপরীতধর্মী মনস্তত্ত্ব নিয়ে এগিয়ে যাবে গল্প। ছবিতে শ্রাবন্তী এমন একটা চরিত্রে অভিনয় করছেন, যে নিজেকে বাইরের লোকজনের থেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করে। অন্যদিকে প্রিয়াংকাকে দেখা যাবে বেসরকারি সংস্থার কর্মী হিসেবে। তবে গল্পের মোড় ঘোরে এক ঝড়-বৃষ্টির রাতে, যখন প্রিয়াংকা আশ্রয় নেয় শ্রাবন্তীর বাড়িতে।
ইতিমধ্যেই দুই নায়িকা প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুটিংয়ের জন্য। শ্রাবন্তী রয়েছেন কড়া ডায়েটে। তাঁরা দুজনই উচ্ছ্বসিত। একে-অপরের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন।
গণমাধ্যমকে পরিচালক অংশুমান প্রত্যুষ বলেন, ‘নির্ভয়া ছবি তৈরি করতে গিয়ে দেখেছি কী অসাধারণ অভিনেত্রী প্রিয়াংকা! আর শ্রাবন্তীর সঙ্গে কাজ করারও ইচ্ছে ছিল বহুদিন ধরেই। একসঙ্গে দুই বলিষ্ঠ অভিনেত্রীকে নিয়ে শুরু হচ্ছে ধাপ্পা ছবির যাত্রা।’

আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
৭ ঘণ্টা আগে
ঢাকায় আসছেন আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন তিনি। সতীর্থ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়। ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট।
১৭ ঘণ্টা আগে
দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে।
১৭ ঘণ্টা আগে
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়—এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে।
১৭ ঘণ্টা আগে