
শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। নির্মাতারা জানিয়েছেন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স। আজ রোববার সন্ধ্যায় প্রকাশ পেল প্রিন্সের মোশন পোস্টার। এতে প্রথমবার প্রিন্স লুকে ধরা দিলেন শাকিব খান।
১৬ সেকেন্ডের মোশন ফার্স্ট লুকে শাকিবকে দেখা গেল বিধ্বংসী রূপে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস আর পরনে কালো গাউন, হাতে ইউনিক ডিজাইনের একটি মিউজিক্যাল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন শাকিব খান। আকাশে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে অস্ত্র তাক করে রেখেছেন। এ যেন পুরোদস্তুর গ্যাংস্টার।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ অন্যদিকে, শাকিব খানের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লেখা হয়েছে, ‘একটা শহর, একটা উপাখ্যান—প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ।’
নব্বইয়ের দশকের অ্যাকশনধর্মী গল্পে নির্মিত হচ্ছে প্রিন্স। জানা গেছে, আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় অ্যাকশনের পাশাপাশি থাকবে রোমান্টিক একটি গল্প। এ কারণেই নাকি মোশন পোস্টারে ব্যবহার করা হয়েছে মিউজিক্যাল বন্দুক।
প্রিন্সে শাকিব খানের বিপরীতে আছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বিভিন্ন চরিত্রে আরও আছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ। ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শেষ হয়েছে সিনেমার দুই লটের শুটিং।

মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
৫ ঘণ্টা আগে
চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
৮ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১৭ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১৭ ঘণ্টা আগে