
২০ বছর পূর্ণ করল প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। এ উপলক্ষে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও কলাকুশলীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আয়োজন। উপস্থাপনায় ছিলেন মৌসুমী মৌ ও আবু হেনা রনি। এদিন পুরোনোকে সঙ্গে নিয়ে নতুন রূপে, নতুন লোগো ও নতুন পরিকল্পনায় সমৃদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
২০০৫ সালের শেষ দিকে নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল ও রেজা রহমানের হাত ধরে যাত্রা শুরু করে গানচিল। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে এককভাবে দায়িত্ব পালন করছেন আসিফ ইকবাল। অনুষ্ঠানে গানচিলের তিন প্রতিষ্ঠাতা শিল্পী নকীব খান, কুমার বিশ্বজিৎ ও রেজা রহমানকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। কানাডায় অবস্থান করায় কুমার বিশ্বজিৎ ভিডিও কলে যুক্ত হন। সম্মাননা পর্ব শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। গান পরিবেশন করেন সালমা, কিশোর, মাহাদি, দোলা, কোনাল, নিলয়সহ অনেকে।
অনুষ্ঠানে গানচিলের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন আসিফ ইকবাল। তিনি জানান, সামনে আসছে নাটক, গানচিল অরিজিনালস, মিউজিক এবং অদেখা বাংলাদেশ নিয়ে ‘পথের গল্প’, যা দর্শক-শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দেবে।
আয়োজনের শেষ অংশে প্রদর্শিত হয় গানচিল অরিজিনালসের দ্বিতীয় গান ‘ও জান’-এর ভিডিও। আসিফ ইকবালের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির ও পশ্চিমবঙ্গের লিংকন, সংগীতায়োজনেও ছিলেন আভ্রাল সাহির। ভিডিও বানিয়েছেন তানিম রহমান অংশু।

সম্প্রতি ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাতে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ বিভাগে রয়েছে নিয়ামুল মুক্তার নাম। ‘রক্তজবা’ সিনেমার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। তবে নিয়ামুল মুক্তা এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
৯ ঘণ্টা আগে
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিভিন্ন শাখায় পুরস্কার পাওয়া চারটি সিনেমা প্রচার করবে চ্যানেল আই। আজ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিনেমাগুলো এ চ্যানেলে প্রচারিত হবে প্রতিদিন বেলা ৩টা ৫ মিনিটে। সিনেমাগুলো হলো ‘সাঁতাও’, ‘সুড়ঙ্গ’, ‘রক্তজবা’ ও ‘লাল শাড়ি’।
৯ ঘণ্টা আগে
২০২৪ সালে কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানানোর ঘোষণা দিয়েছিল সনি পিকচারস। গত বছর প্রকাশ করা হয় অভিনয়শিল্পীদের নাম। এবার এল ফার্স্ট লুক। গত শুক্রবার সনি পিকচারস ফার্স্ট লুক প্রকাশ করতেই বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে গেছে।
৯ ঘণ্টা আগে
গত মাসে অনুষ্ঠিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসর। ৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’।
৯ ঘণ্টা আগে