
একের পর এক ‘শনি’ লেগেছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমায়। তা-ও আবার যে-সে ব্যাপার নয়, সিনেমাকে কেন্দ্র করে এবার আরেক মৃত্যুর খবর। এই সিনেমার প্রিমিয়ারে নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর স্মৃতি এখনো টাটকা। এরই মধ্যে এবার অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাগৃহে এই সিনেমা চলাকালীন ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
একদিকে বক্স অফিসে তুমুল সাফল্য, অন্যদিকে একের পর এক মৃত্যু। আর এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে। মৃত ওই যুবকের নাম মদানাপ্পা। তিনি পেশায়শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা। চার সন্তানের বাবা তিনি।
পুলিশের বরাতে জানানো হয়েছে, হলে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। সে সময় মদানাপ্পা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, আল্লু অর্জুনের সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের ভেতরেও মদ্যপান করেন মদানাপ্পা। কিন্তু কীভাবে এবং কখন তাঁর মৃত্যু হয়েছে, তা বলতে পারছেন না তাঁরা।
এর কারণ হিসেবে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা যখন হল পরিষ্কার করতে যান, তখন তাঁরা মরদেহ দেখতে পান। আপাতত ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
এদিকে ইতিমধ্যে সারা বিশ্বে ৮০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। ছবির প্রিমিয়ারে ৩৯ বছরের নারীর মৃত্যুকে ঘিরে ঘটে এক তুলকালাম কাণ্ড। গুরুতর আহত নারীর ৯ বছরের ছেলে। সে এখনো হাসপাতালে ভর্তি।
তবে ওই নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, শিশুটির চিকিৎসা ব্যয়সহ ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। সেটি ইতিমধ্যে দিয়েও দিয়েছেন।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৮ ঘণ্টা আগে