বাংলাদেশি সিনেমার সঙ্গে সম্পর্কটা বেশ পুরোনো পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। নব্বইয়ের দশকে ‘স্বামী কেন আসামি’ সিনেমায় অভিনয় করে বাংলাদেশের দর্শকের মনে জায়গা করে নেন টালিউড অভিনেত্রী। এরপর ঢালিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ গত বছরের আগস্টে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘স্পর্শ’ সিনেমার শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বছর না ঘুরতে আবারও বাংলাদেশের নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় দেখা যাবে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি জানান আগামী সেপ্টেম্বরে শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসবেন তিনি।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘“তরী” সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে বাংলা সিনেমার অশ্লীল যুগের আর্টিস্ট হিসেবে। গল্পটি শোনার পর চরিত্রটি তাঁর খুব পছন্দ হয়েছে।’
ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সম্পন্ন হয়েছে ‘তরী’ সিনেমার প্রথম লটের শুটিং। আগামী সেপ্টেম্বরে শুরু হবে পরবর্তী অংশের কাজ। সেই সময় নিজের অংশের শুটিংয়ে অংশ নেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার কথা নিশ্চিত করলেও ‘তরী’তে আর কারা অভিনয় করছেন তা জানাননি নির্মাতা। ‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।
সর্বশেষ গত ঈদুল আজহায় মুক্তি পায় রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। সেই সিনেমায়ও চলচ্চিত্রের এক নায়িকার গল্প তুলে ধরেছিলেন তিনি। অভিনয় করেছিলেন ববি। তবে সিনেমা মুক্তির পর নিজের চরিত্রের ব্যাপ্তি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন নায়িকা। পরে নির্মাতার বিরুদ্ধে সিনেমা নির্মাণ, প্রচার, কলাকুশলীদের পাওনাসহ নানা বিষয়ে অভিযোগ তোলেন ববি। নির্মাতাও পাল্টা অভিযোগ করেন।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৩ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৩ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৬ ঘণ্টা আগে