
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডে পুরস্কার জিতে নেয় গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’। এবার বাংলাদেশে দেখা যাবে সিনেমাটি। প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, ঢাকাস্থ ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসবে ৬ ডিসেম্বর বেলা ৩টায় নিশির বাংলাদেশ প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ঢাকার জার্মান কালচারাল সেন্টারে।
বাংলাদেশ প্রিমিয়ার প্রসঙ্গে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি যাচ্ছে। ইতিমধ্যে পুরস্কার পেয়েছে, আরও হয়তো পাবে। কিন্তু বাংলাদেশের দর্শকদের সিনেমাটি দেখাতে পারার আনন্দটা অন্য রকম। সিনেমাটি দেখতে চেয়ে অনেকেই ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছেন। এই প্রিমিয়ার সেই সুযোগ তৈরি করে দিল।’
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে নিশি। গল্পে দেখা যাবে, পানির সংকট কাটাতে বাড়িতে টিউবওয়েল দেওয়ার বিনিময়ে এক চা-শ্রমিকের নাবালিকা মেয়ে নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন।
পোল্যান্ডের বিখ্যাত লড ফিল্ম স্কুলে এই সিনেমার চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে। চিত্র গ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের সাবেক শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। শুটিং হয়েছে সিলেটের একটি চা-বাগান ও তার আশপাশের লোকেশনে। অভিনয় করেছেন চা-শ্রমিকের মেয়ে নিশি, চা-শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৫ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৫ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৫ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১৫ ঘণ্টা আগে