
গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ হীরালাল সেন মেমোরিয়াল বেস্ট বাংলাদেশি ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে চলচ্চিত্র ‘ব্রিদিং ইজ এ গিফট’। তাসনোভা তাবাসসুম অতসী প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা মো. আল হাসিব খান।
গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালের এবারের অর্থাৎ ষষ্ঠ আসর হয়েছে পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রপাড়ে। বিশ্বের ১০২টি দেশ থেকে ১৪৭৫টা চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে ৩২টা দেশের চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে। উৎসবের সমাপনী দিন সন্ধ্যায় লাবণী বিচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এবারের হীরালাল সেন মেমোরিয়াল বেস্ট বাংলাদেশি ফিল্ম অ্যাওয়ার্ড পায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রিদিং ইজ এ গিফট’। স্মৃতি ও নির্মম বাস্তবতা থিমে নির্মিত এই সিনেমাটির ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, রেহানা মরিয়ম নূরের প্রযোজক জেরিমি চুয়া, অভিনেত্রী রোকেয়া প্রাচী, আজমিরি হক বাঁধন ও প্রযোজক আরিফুর রহমান।

লেটস্ সিনেমা এই স্লোগান নিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের উদ্যোগে গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল এবারের ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’। সন্ধ্যায় লাবণি পয়েন্টে উন্মুক্ত মঞ্চে উৎসবটির উদ্বোধন করেছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, প্রসূণ রহমান, রেদওয়ান রনি, নাসির উদ্দিন খান, শারমিন সুলতানা সুমি, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ অনেকে। উৎসবের প্রথম দিনে ‘মায়ার জঞ্জাল’ ও ‘মশারি’ চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে