
গত বছর ভেঙে গিয়েছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার। রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। বিচ্ছেদের দেড় বছর পর রকিব সরকারকে জড়িয়ে আবার আলোচনায় মাহি।
বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় রকিব সরকারের সঙ্গে নিয়মিত ছবি পোস্ট করতেন মাহি। তবে বিচ্ছেদের পর আর কোনো ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন মাহি। ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে মাহি সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাশা আল্লাহ।’ এর ঠিক এক ঘণ্টা আগে রকিব সরকারও একই ছবি পোস্ট করেন।
মাহি ও রকিবের কাছাকাছি সময় ছবি পোস্ট করা রহস্যের জন্ম দিয়েছে। তবে কি দুজনের সম্পর্কের বরফ গলেছে? নতুন করে কি জোড়া লাগছে এই তারকা দম্পতির সংসার? নেটিজেনদের মধ্যে চলছে এ নিয়ে আলোচনা।
মাহি ও রকিবের পোস্টের পর গুঞ্জন শোনা যাচ্ছে, আবারও এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আবার কেউ বলছেন, তাঁরা আসলে পুরোপুরি আলাদা হননি, সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছিল। তবে এ নিয়ে এখনো আর কোনো কথা বলেননি মাহি ও রকিব।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
৪ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
১৬ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের ‘পাতার বাঁশরি’ গানের শুটিং হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সরদারবাড়িতে। গত মাসে গানটি প্রকাশের পর দারুণ প্রশংসিত হয়েছে। কিন্তু এই গানের শুটিংয়ের ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
১৬ ঘণ্টা আগে
রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন আর কোনো কাজের খবর পাওয়া যায়নি তাসনিয়া ফারিণের। তাই ভক্তদের প্রতীক্ষার পালা বেড়েছে দিনকে দিন। সোশ্যাল মিডিয়ায় ফারিণ কোনো পোস্ট দিলে সেখানে নতুন কাজের খবর জানতে চান তাঁরা।
১৬ ঘণ্টা আগে