২০০৭ সালে মুক্তি পাওয়া হরর কমেডি ‘ভুলভুলাইয়া’ সিনেমা বেশ সাড়া ফেলে বলিউড সিনেমাপ্রেমীদের মধ্যে। অক্ষয় কুমার ও বিদ্যা বালানের অভিনয় রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল দর্শকদের। শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘আমি যে তোমার’ গানে মঞ্জুলিকারূপী বিদ্যার নাচ আজও গায়ে কাঁটা দেয়। ভয়ের সঙ্গে কমেডির অন্যরকম চিত্রায়ণ ‘ভুলভুলাইয়া’ সিনেমায় দেখিয়েছিলেন পরিচালক প্রিয়দর্শন।
প্রায় দেড় দশক পর বড় পর্দায় আসছে জনপ্রিয় ‘ভুলভুলাইয়া’ সিনেমার সিক্যুয়াল ‘ভুলভুলাইয়া টু’। স্বাভাবিকভাবেই বেশ উত্তেজিত দর্শক। তবে সেই উত্তেজনা অনেকটা স্তিমিত ছবির ট্রেলার প্রকাশের পর। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রকাশ্যে ‘ভুলভুলাইয়া টু’ ছবির ট্রেলার।
ট্রেলারে দেখা যায়, ‘ভুলভুলাইয়া টু’ সিনেমায় অক্ষয়ের পরিবর্তে রয়েছেন কার্তিক আরিয়ান। এমন চরিত্রে অনেকেই মেনে নিতে পারছেন না বলিউডের ‘চকলেট বয়’ কার্তিককে। কেবল অক্ষয়ের চরিত্র বদল হয়নি। সিক্যুয়ালে রয়েছে নতুন মঞ্জুলিকা। বিদ্যা বালানের জুতোতে পা গলিয়েছেন কিয়ারা আদভানি। তবে ট্রেলার দেখে খুব একটা প্রসন্ন নন নেটিজেনরা। অনেকেই মনে করছেন, ‘ভুলভুলাইয়া’ ছবির মতো ভালো হয়নি সিক্যুয়ালটি। বিশেষ করে অক্ষয়-বিদ্যা জুটির অভাবটা মেটাতে পারেননি কার্তিক-কিয়ারা।
অভিনয়শিল্পীদের মতো বদল হয়েছে পরিচালকও। এবার আর প্রিয়দর্শন নন, পরিচালনা করেছেন অনীস বাজমী। তবে ট্রেলারে দেখা মিলেছে রাজপাল যাদবের পণ্ডিত চরিত্রটি। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টাবু।
প্রথম ছবি ‘ভুলভুলাইয়া’র মতো ‘ভুলভুলাইয়া টু’ সিনেমাও সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে। তবে ‘ভুলভুলাইয়া টু’ ভক্তদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২০ মে পর্যন্ত। এদিন মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৮ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৮ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৮ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৯ ঘণ্টা আগে