নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
গত ডিসেম্বরে জানা যায়, ৭২ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিচ্ছে নেটফ্লিক্স। প্রাথমিক আলাপ শেষে দুই পক্ষ এমনটা নিশ্চিত করেছিল। কিন্তু সপ্তাহ না পেরোতেই এই চুক্তিতে এসে যুক্ত হয় প্যারামাউন্ট স্কাইড্যান্স। তারা ওয়ার্নার ব্রাদার্সকে ১০৮ বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়। এরপর শুরু হয় নাটকীয়তা। অবশেষে কয়েক মাস ধরে চলা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার লড়াইয়ে জয়ী হলো প্যারামাউন্ট স্কাইড্যান্স।
দীর্ঘ কয়েক মাসের নাটকীয় দর-কষাকষি ও পাল্টাপাল্টি প্রস্তাবের পর শুক্রবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি বলেছে, তাদের পরিচালনা পর্ষদ প্যারামাউন্ট স্কাইড্যান্সের সবশেষ প্রস্তাবটিকে আগের চেয়ে ভালো বলে গ্রহণ করেছে। সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ওয়ার্নার ব্রাদার্স কর্তৃপক্ষ নেটফ্লিক্সকে চার কার্যদিবস সময় দিয়েছিল প্যারামাউন্টের প্রস্তাবের সমান বা তার চেয়ে বেশি দাম হাঁকানোর জন্য। তবে নেটফ্লিক্স দেরি না করে জানিয়ে দিয়েছে, তারা দাম আর বাড়াবে না।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রতিটি শেয়ারের জন্য ৩১ ডলার দাম দেওয়ার পাশাপাশি প্যারামাউন্টের সবশেষ প্রস্তাবে বিশেষ এক শর্ত ছিল। শর্তটি হচ্ছে, নেটফ্লিক্সের সঙ্গে ওয়ার্নার ব্রাদার্সের আগের যে একীভূত হওয়ার চুক্তি ছিল তা ভেঙে দেওয়ার জন্য ওয়ার্নার ব্রাদার্সের যে ২৮০ কোটি ডলার জরিমানা বা ‘টার্মিনেশন ফি’ পাওনা হয়েছে তা এখন নতুন মালিক প্যারামাউন্ট নিজেই পরিশোধ করবে। অর্থাৎ ওয়ার্নার ব্রাদার্স না কিনতে পারলেও খালি হাতে ফিরতে হচ্ছে না নেটফ্লিক্সকে। তাদের পকেটে ঢুকছে প্রায় ২৮০ কোটি ডলার।
নেটফ্লিক্সের কো সিইও টেড সারান্দোস ও গ্রেগ পিটার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, ওয়ার্নার ব্রাদার্সের আইকনিক ব্র্যান্ডগুলোর যোগ্য অভিভাবক হতে পারতাম। আমাদের এ চুক্তি বিনোদনশিল্পকে আরও শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রে আরও কর্মসংস্থান তৈরি করত। তবে আমাদের কাছে এ লেনদেনটি যেকোনো মূল্যে পেতেই হবে—এমন অপরিহার্য নয়।’

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম Cinemata-এর আয়োজনে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
৯ ঘণ্টা আগে
সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা।
১৩ ঘণ্টা আগে
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানের তৃতীয় আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসা
১৩ ঘণ্টা আগে