
নব্বইয়ের দশকের শেষের দিকে উত্থান ঘটে হুগলির ডন খ্যাত হুব্বা শ্যামল নামে এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। তাঁর জীবনকে বড় পর্দায় আনতে চলেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসু। ‘হুব্বা’ শিরোনামের এই সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে। আজ দুপুরে প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার।
৩৯ সেকেন্ডের টিজারে গ্যাংস্টার হুব্বা শ্যামলের চরিত্রে মোশাররফ করিমকে দেখা যায়, তিনি কখনো ভয়ানক গ্যাংস্টার রূপে পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছেন, কখনো আবার রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন, আবার কখনো বিয়ের সাজে এলোমেলো নেচে চলেছেন। টিজারে অনুমান করা যায়, সিনেমাটিতে গ্যাংস্টার হুব্বা শ্যামলের অপরাধ ও ব্যক্তিজীবন দুটোই উঠে আসবে।
গত মাসের শেষে চলচ্চিত্রের ফার্স্টলুক করা হয়েছিল। ১২ সেকেন্ডের ঝলকে মালা পরে পিস্তল হাতে হাজির হয়েছিলেন মোশাররফ করিম।
থ্রিলার ও কমেডির মিশেলে তৈরি হয়েছে সিনেমাটি। হুব্বা শ্যামল হুগলির দাউদ ইব্রাহিম নামেই পরিচিত ছিলেন। হত্যা ও মাদক পাচারসহ নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে অজস্র মামলা ছিল। একসময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে গিয়েছিলেন তিনি। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে।
‘হুব্বা’ সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। এর আগে ব্রাত্য বসুর সঙ্গে তিনি ডিকশনারি সিনেমায় কাজ করেন। সিনেমাটি মোশাররফ করিমও অভিনয় করেছিলেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে