গত ৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে হাব মিডিয়া ইউকে প্রযোজিত, শহীদ রায়হান রচিত ও নির্মিত ‘মনোলোক’। সিনেমাটি এখনো সেন্সর বোর্ডের প্রদর্শন তালিকায় স্থান না পাওয়ায় ঝুলে আছে এর সেন্সর ছাড়পত্রের ভাগ্য। সিনেমা মুক্তির এই অনিশ্চয়তা নিয়ে হতাশা জানিয়েছেন এর নির্মাতা।
মনোলোকের নির্মাতা শহীদ রায়হান জানিয়েছেন, গত ৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়লেও সিনেমাটি প্রিভিউ না করেই গত ১৭ এপ্রিল সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে চলচ্চিত্রে ব্যবহৃত রাজনৈতিক চরিত্রগুলোর সংলাপের তথ্যসমূহের বিধিসম্মত দালিলিক প্রমাণ উপস্থাপনের নির্দেশ দেওয়া হয় নির্মাতা প্রতিষ্ঠানকে। ২৫ এপ্রিল নির্মাতা প্রতিষ্ঠান বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, গবেষণা রিপোর্টের প্রকাশিত কপিসহ ৭৪টি প্রকাশিত ও প্রচারিত আর্টিকেলের কপি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস প্রেসিডেন্ট বরাবর উপস্থাপন করে। গতকাল পর্যন্ত সিনেমাটির প্রিভিও নিয়ে কোনো সিদ্ধান্ত পাননি নির্মাতা।
এ বিষয়ে সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নির্মাতা প্রতিষ্ঠান তাদের তথ্য জমা দিয়েছে। পুরো বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’
নির্মাতা জানান, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিদের অচেতন মনে লুকিয়ে থাকা রাজনৈতিক প্রবাহ এবং স্বাধীনতার পক্ষ-বিপক্ষ নির্ধারণে সংঘটিত রাজনৈতিক ঘটনাপ্রবাহের একটি কাল্পনিক বিশ্লেষণ ‘মনোলোক’ সিনেমাটি।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৬ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৬ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২০ ঘণ্টা আগে