বাংলাদেশের তথ্যচিত্র ‘সল্ট ইন লাইফ’ জাপানের টোকিও ডক ২০২২-এ শর্ট ডকু ক্যাটাগরিতে পুরস্কারের জন্য লড়ছে। টোকিও ডক ২০২২ ডকুমেন্টারি ফেস্টিভ্যালটি গত বছরের মতো এ বছরও অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয় এই আয়োজন।
বিভিন্ন দেশের শতাধিক শর্ট ফিল্মের মাঝে সেরা আটটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সেরার লড়াইয়ে। এই আটটি চলচ্চিত্র থেকে একটিকে সেরা হিসেবে পুরস্কৃত করা হবে ১৮ নভেম্বর। মেইন পিচ ও শর্ট ডকুমেন্টারি শোকেস—এ দুই শাখায় আয়োজন করা হয় এবারের টোকিও ডকস। শর্ট ডকুমেন্টারি শাখায় বাংলাদেশ থেকে মনোনয়ন পায় মাহফুজা আক্তারের পরিচালনা ও প্রযোজনায় তৈরি ‘সল্ট ইন লাইফ’। আট মিনিট চার সেকেন্ডের এই তথ্যচিত্র মূলত জলবায়ু পরিবর্তনের শিকার উপকূলীয় অঞ্চলের মানুষদের নিয়ে। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার বাসিন্দা জমিলা বেগমের গল্প। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় এখানে দেখা দিচ্ছে প্রতিকূলতা। নোনাপানির কারণে বাড়ছে জলবায়ুগত স্বাস্থ্য সমস্যা। বাড়ছে নারী স্বাস্থ্য সমস্যাসহ নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ। এসব কারণে ওই অঞ্চলের নারীদের জীবনযাপন হয়ে উঠেছে কষ্টসাধ্য। অথচ এসবের জন্য ওই অঞ্চলের মানুষ কোনোভাবেই দায়ী নয়।
উল্লেখ্য, মাহফুজা আক্তারের ‘তাহমিনা’স কারেজিয়াস জার্নি বাই সাইক্লিং’ ডকুমেন্টারিটি ২০১৮ সালে কালারস অব এশিয়ায় পুরস্কৃত হয়েছিল। তিনি কালারস অব এশিয়া ২০১৭, ওয়ান এশিয়া ২০১৮, পিএমএ গ্লোবাল গ্রান্ট ২০১৯ এবং জাপান প্রাইজ ২০২০ (শীর্ষ পাঁচ ফাইনালিস্ট)সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।
জাপান আয়োজিত টোকিও ডকস মূলত এশিয়ার বিভিন্ন অঞ্চলের প্রামাণ্যচিত্র প্রদর্শনের একটি বিশেষ আয়োজন, যার মাধ্যমে এই অঞ্চলের প্রামাণ্যচিত্র তৈরি এবং আন্তর্জাতিক কো-প্রোডাকশন তৈরির পথ সুগম করা হয়।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২১ ঘণ্টা আগে