শুরুটা ভালো দিয়েই হলো ‘যুগ যুগ জিও’ সিনেমার। শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি দুই দিনে আয় করেছে প্রায় ২২ কোটি রুপি। বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি, অনিল কাপুরের মতো স্টার কাস্ট অভিনীত রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি দর্শকমনে জায়গা করে নিয়েছে বলাই যায়।
প্রথম দিনে ৯ কোটি রুপির বেশি ব্যবসা করে ‘যুগ যুগ জিও’। আর ১২ কোটি রুপি ব্যবসা হয় দ্বিতীয় দিন শনিবার। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুসারে, ‘যুগ যুগ জিও’ শনিবার আয় করেছে ১২ কোটি রুপির বেশি। রোববার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
এই ছবিতেই প্রথম জুটি বাঁধলেন বরুণ-কিয়ারা। এ ছাড়া বহু বছর পর সিনেমায় দেখা মিলল রণবীর কাপুরের মা নীতু কাপুরের। ছবিটি পরিচালনা করেছেন রাজ মেহতা। প্রযোজনায় করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
‘যুগ যুগ জিও’ একটি পঞ্জাবি পরিবারের গল্প, যেখানে বাবা-ছেলে দুজনেই ডিভোর্স চায়। আর তা প্রকাশ্যে আসে পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে। ছোটবেলার প্রেম থাকলেও বিয়ের পর মানিয়ে নিতে পারছে না বরুণ-কিয়ারা। তাই ঠিক করে বাড়ি ফিরেই গোটা পরিবারকে জানিয়ে দেবে নিজেদের সিদ্ধান্ত। অন্যদিকে, অনিল আবার নতুন করে প্রেমে পড়েছেন। তাই ডিভোর্স চান স্ত্রী নীতুর কাছ থেকে। বাবা ডিভোর্স নিতে চাইছেন শুনে ভেঙে পড়েন বরুণ। এভাবেই এগিয়েছে ছবির গল্প।

টিভি নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় পরিচালক ওয়াহিদ আনাম আবার ফিরছেন পরিচালকের আসনে। এক দশকের বেশি সময় পর দেখা যাবে তাঁর নতুন কাজ। এবার নাটক নয়, ওয়াহিদ আনাম বানাচ্ছেন ওয়েব ফিল্ম। ‘তাজমহল’ নামের এ ওয়েব ফিল্ম নির্মাণের জন্য সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
১৯৮২ সালে থেকে আরণ্যক নাট্যদল নিয়মিতভাবে মহান মে দিবস পালন করে আসছে। এ বছরও মে দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজন সাজিয়েছে আরণ্যক। এ ছাড়া দিবসটি উপলক্ষে ‘বন্যথেরিয়াম’ নাটকের দুটি প্রদর্শনী করবে নাট্যদল বটতলা।
১১ ঘণ্টা আগে
আগামী ১ জুলাই মুক্তি পাবে ‘এনোলা হোমস থ্রি’। এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে এবং হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় থাকছেন হেলেনা বোনহ্যাম কার্টার।
২০ ঘণ্টা আগে
শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাসম্পন্ন ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
২১ ঘণ্টা আগে