পশ্চিমবঙ্গের ব্যস্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমায় ব্যস্ততার বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়ে প্রিয়াঙ্কা প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। নিজের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেন সেই সব মুহূর্ত।
বাঙালি পোশাক থেকে ওয়েস্টার্ন, প্রিয়াঙ্কার ফ্যাশনেবল লুক প্রশংসা কুড়ায় ভক্তদের। প্রিয়াঙ্কাও ভক্তের ভালোবাসার জবাব দেন, প্রকাশ করেন কৃতজ্ঞতা।
প্রিয়াঙ্কার শুরু ছোট পর্দার মাধ্যমে। বড় পর্দায় অভিষেক ২০০৮ সালে, সেবার মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’।
সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুজনেরই। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সিনেমাটি প্রিয়াঙ্কা সরকারকে দর্শকপ্রিয়তা দেয়।
এর পরের বছর প্রিয়াঙ্কা, ঋতুপর্ণা সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে ‘রিস্ক’ সিনেমায় অসাধারণ অভিনয় করেন।
তারপর একে একে ‘লাভ সার্কাস’, ‘কাগজের বউ’, ‘হ্যাংওভার’, ‘ন হন্যতে’, ‘হেমলক সোসাইটি’ প্রভৃতির মতো বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।
গত ২৫ মে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘আবার বিবাহ অভিযান’। তাঁর বিপরীতে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ও প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, সোহিনি সরকার, সৌরভ দাস ও বাংলাদেশের নুসরাত ফারিয়া।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে