
তৃতীয়বারের মতো মুক্তির সিদ্ধান্ত বাতিল হলো আদর আজাদ ও বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’-এর। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল ঈদে মুক্তি পাচ্ছে না আদর আজাদ ও বুবলী অভিনীত সিনেমাটি। তবে নির্মাতা জাহিদ জুয়েল নিশ্চিতভাবে কিছু জানাতে পারছিলেন না। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে প্রযোজক আশরাফুল ইসলাম মজুমদার ঈদের প্রতিযোগিতা থেকে পিনিক সিনেমার সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
গত বছর রোজার ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমাটির। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা। এরপর কোরবানির ঈদে মুক্তির কথা জানানো হয়। কিন্তু সেবারও ব্যর্থ হন মুক্তি দিতে। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য প্রস্তুত বলে জানান নির্মাতারা। সিনেমার টিজারও প্রকাশ করা হয়। এরপরেই থেমে যায় প্রচার। শেষ পর্যন্ত আজ প্রযোজক জানিয়ে দিলেন, এবার ঈদেও মুক্তি পাচ্ছে না পিনিক। এবার তৃতীয়বারের মতো পিছিয়ে গেল সিনেমাটি।
প্রযোজক জানান, চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে দেরি করে ছাড়পত্র পাওয়ায় তাঁরা যথেষ্ট প্রচার করতে পারেননি। তাই ২৩টি হল নিশ্চিত থাকলেও এই ঈদে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার আশরাফুল ইসলাম মজুমদার ফেসবুকে পিনিক টিমের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেন। সেখানে লেখা হয়েছে, ‘পিনিক সিনেমাটি পরিবেশক জাজ মাল্টিমিয়ার কল্যাণে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট ২৩টি সিনেমা হল প্রাথমিকভাবে নিশ্চিত করেছে। কিন্তু পিনিক সিনেমার বিশাল বিনিয়োগকে নিরাপদ করার লক্ষ্যে, দেশীয় সব সিনেমার সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার মহান স্বার্থে এবং সেন্সর বোর্ডের বৈষম্যমূলক আচরণের গ্যাঁড়াকল পেরিয়ে প্রায় এক মাস লাগিয়ে সার্টিফিকেট হাতে পাওয়ায় পর্যাপ্ত প্রমোশন করতে না পারার কারণে এই রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছি। বিধায় আমরা পিনিক টিম এই ঈদে আমাদের পিনিক সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত স্থগিত করেছি।’
সেখানে আরও উল্লেখ করা হয়, ‘সেন্সর সার্টিফিকেট হাতে নিয়ে আমাদের সিনেমাটি মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইনশাল্লাহ আগামী কোরবানির ঈদ, অথবা তার আগেই উপযুক্ত প্রমোশন সহকারে ঢাকঢোল পিটিয়ে সারা দেশে মহাসমারোহে মুক্তি পাবে পিনিক।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে