চিকিৎসাধীন অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ঢাকাই সিনেমার দুই যুগের দাপুটে অভিনেতা এস এম আসলাম তালুকদার মান্না। মান্নার মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে মান্নার পরিবার।
তবে মান্নার মৃত্যুর ১৩ বছর চলে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটির। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে এ মামলার কার্যক্রমও রয়েছে স্থগিত। বিষয়টি নিয়ে আজ রোববার আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেছেন মান্নার স্ত্রী শেলী মান্না।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২০০৮ সালে মান্না আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ২০০৮ সালে আমরা একটা মামলা করেছিলাম হাসপাতালের বিরুদ্ধে। মামলাটি হলো অবহেলা জনিত। সেই সময় মামলাটি একটা মিডিয়া ট্রায়াল হয়েছিল। সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল মামলাটি বিষয়ে আশানুরূপ ফল পাওয়া যাবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেছে আমরা তার পরিবার কোনো রেজাল্ট পাচ্ছি না। আমরা পরিবার চাই মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক।’
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যু হয় নায়ক মান্নার। সেদিন বুকে ব্যথা নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। অভিনেতার মৃত্যুতে কয়েকজন চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে একটি মামলা করেন তার স্ত্রী শেলী কাদেরের ভাই রেজা কাদের।
পুলিশের তদন্তে চিকিৎসকদের অবহেলার প্রমাণও মেলে। অভিযুক্ত চিকিৎসকদের বিচারও শুরু হয় আদালতে। কিন্তু তা দীর্ঘায়িত হয়নি। কেননা এক সময় জামিনে বেরিয়ে পড়েন আসামিরা। এরপর ২০০৯ সালে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করা হয়।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
৯ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী...
৯ ঘণ্টা আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
১০ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
১০ ঘণ্টা আগে