নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা নাসিম সাহনিক। এ সিনেমার নাম রাখা হয়েছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা অপ্সরা। সম্প্রতি অপ্সরার জন্মদিনের আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা নাসিম সাহনিক, প্রযোজক মামুনুর ইসলাম, এফ এম সাঈদ, অভিনেত্রী সুবর্ণা সাঈদ, অনুপমা জান্নাতসহ চলচ্চিত্রটির কলাকুশলীরা।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিগগিরই ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার শুটিং শুরু হবে। শুটিং হবে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও রাঙামাটিতে।
চিত্রনায়িকা অপ্সরা বলেন, ‘নাসিম সাহনিক ভাইয়ের কাজ বরাবরই আমার ভালো লাগে। উনার নির্মিত চলচ্চিত্র গোয়েন্দাগিরি দেখে ভীষণ মুগ্ধ হই। তখন থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সঙ্গে কাজ করব। তাঁর নতুন সিনেমায় সুযোগ পেয়ে ভালো লাগছে।’
নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম নতুন সিনেমার কাজ শুরু করার। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় মজার একটি চরিত্রে অভিনয় করছেন অপ্সরা। সে প্রতিভাবান অভিনেত্রী। আশা রাখি সুন্দরভাবে সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১০ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১০ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১০ ঘণ্টা আগে