বাংলাদেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অভিনেত্রী জহরত আরা আর নেই। গত ১৯ জুলাই লন্ডনের একটি কেয়ার হোমে তাঁর মৃত্যু হয়। আশি বছরের বেশি বয়সী জহরত আরা দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।
১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পাওয়া আবদুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জন্য একটি ইতিহাসের সূচনা। এটি ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জহরত আরা।
জহরতের জন্ম ও বেড়ে ওঠা পুরান ঢাকায়। জহরতের ভাই মোসলেহউদ্দীন ছিলেন সঙ্গীত পরিচালক, ভাবি নাহিদ নিয়াজীও সংগীত শিল্পী। বেতারে নাটকের অভিজ্ঞতা আগে থেকেই ছিল জহরতের। একজন অ্যাথলেট হিসেবেও তিনি পরিচিত ছিলেন। ভাষা আন্দোলনেও তিনি অংশ নিয়েছিলেন। চিত্রালী ম্যাগাজিনে বিজ্ঞাপন দেখে ইডেন কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রী জহরত আরা আর তার বান্ধবী পিয়ারী বেগম অভিনয়ের সিদ্ধান্ত নেন।
পিয়ারী অভিনয় করেন নায়ক চরিত্রে অভিনয় করা আবদুল জব্বার খানের বোন রাশিদার চরিত্রে। অসৎ পুলিশ কর্মকর্তা আলী মনসুরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন জহরত আরা।
ব্যাক্তিজীবনে জহরত বিয়ে করেন সরকারি কর্মকর্তা ডেভিড খালেদ পাওয়ারকে। চার দশকেরও বেশি আগে তাঁরা লন্ডনে থিতু হন। জীবনে একটি সিনেমাতেই অভিনয় করেছেন জহরত আরা।

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
৯ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময় নানা আয়োজনে কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশ ও এ দেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি। এ দেশের মানুষও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বারবার। কবীর সুমন যতবার বাংলাদেশে গান শোনাতে এসেছেন, প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছে এ দেশের
১৭ ঘণ্টা আগে
ফেরদৌস ওয়াহিদ, হুমায়রা বশির, জুলি, পথিক নবী, রেজা আলী—তাঁদের সংগীতশিল্পী হিসেবেই চেনে সবাই। এবার তাঁরা একসঙ্গে হাজির হচ্ছেন অভিনয়শিল্পী হয়ে। তাঁদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ড্রামা ‘ডিজিটাল নবাব’। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম।
১৭ ঘণ্টা আগে
গত রোববার রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম আসর। এবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জাভিয়ের কালভো এবং জাভিয়ের আমব্রোসির স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’। ২০১১ সালের পর ইংরেজি ভাষার বাইরে প্রথম চলচ্চিত্র হিসেবে পিপলস চয়েস
১৭ ঘণ্টা আগে