বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার–২ ’–এর মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘হিরু পান্তি–২’ ও সর্বশেষ ‘এক ভিলেন রিটার্নস’–এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন।
কিন্তু জানেন কি, তারা সুতারিয়া একজন পেশাদার সংগীত শিল্পী হতে চেয়েছিলেন। এমনকি শৈশবে তিনি একটি সংগীত প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ারও শুরু করেছিলেন।
তারা সুতারিয়া মাত্র ৭ বছর বয়সে গান গাওয়া শুরু করেন। কিন্তু ২০১০ সালে ১৫ বছর বয়সে তিনি ডিজনি ইন্ডিয়ার শো ‘বিগ বাডা বুম’-এর মাধ্যমে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সুতারিয়া সব সময় গান গাওয়ার সুযোগ খুঁজছিলেন। এরপর নিজের অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় প্লেব্যাকের সুযোগ পান। এর জন্য তিনি সেরা নারী সংগীত শিল্পী (অভিষেক) হিসেবে জি সিনে পুরস্কারও জিতেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই নিউজকে তারা সুতারিয়া জানান, ‘এক ভিলেন রিটার্নস’-এর প্লেব্যাক করা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। তিনি বলেন, ‘আমি সব সময় আমার চলচ্চিত্রের জন্য গান গাইতে চেয়েছিলাম। মোহিত (পরিচালক মোহিত সুরি) স্যারের সঙ্গে আমার পরিচয় হয় আড়াই বছর আগে। আমি জানতাম তিনি এই চলচ্চিত্রটি তৈরি করছেন এবং তিনি বলেছিলেন যে তিনি একজন নতুন গায়ক খুঁজছেন।’
তারা আরও বলেন, ‘গান গাওয়া আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। অভিনেত্রী হওয়ার আগে আমি গান গাইতাম। আমার কাছে সে সময়গুলো স্বপ্নের মতো ছিল। আমি যখন শুনলাম, মোহিত স্যার আমাকে দিয়ে গান গাওয়াতে চান, তখন আমি আনন্দে লাফিয়েছি।’
ভারতীয় হিন্দি অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘এক ভিলেন রিটার্নস’ পরিচালনা করেন মোহিত সুরি। এটি তাঁর ২০১৪ সালের চলচ্চিত্র ‘এক ভিলেন’–এর সিক্যুয়াল। ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় আরও অভিনয় করেছেন—জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি। সিনেমাটি ২০২২ সালের ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে