
ব্রেন টিউমারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। পাঁচ মাস ধরে লন্ডনে চিকিৎসা চলছে তাঁর। এ মাসের শুরুতে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ্যে এলেও চিত্রনায়িকা রোজিনা খবরটি আগে থেকেই জানতেন। গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে লন্ডনে থাকাকালে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে তাঁর খোঁজখবর নেন রোজিনা।
গণমাধ্যমে রোজিনা বলেন, ‘আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তাঁর পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি। সেপ্টেম্বরে লন্ডনে তাঁর মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তাঁর সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে খুব দৃঢ় মনে হয়েছে তাঁকে।’
রোজিনা আরও বলেন, ‘অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছেন নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথাও বলেছেন। ব্রেনে যেহেতু সমস্যা, মাঝেমধ্যে কিছু কথা ভুলে যান। তবে আমি তাঁকে ভালোই দেখেছি।’
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন রোজিনা ৷ সেই সময়ের স্মৃতির কথা জানিয়ে রোজিনা বলেন, ‘ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আমি অনেক সিনেমায় অভিনয় করেছি। কাজের প্রতি তাঁর নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের কারণে আজও তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে আছেন। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ— শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ।’
এ বছরের শুরু থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইলিয়াস কাঞ্চনের মাথায় টিউমার হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত ২৬ এপ্রিল লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে চলছে তাঁর চিকিৎসা।
লন্ডনে গিয়ে প্রথমে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয় ইলিয়াস কাঞ্চনের। দীর্ঘ দুই মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। এখন অভিনেতার কেমোথেরাপি চলছে ৷ জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন করে মোট ছয় সপ্তাহ চলবে কেমোথেরাপি। এরপর আরও চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।

একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
৯ ঘণ্টা আগে
সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
৯ ঘণ্টা আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
৯ ঘণ্টা আগে
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
৯ ঘণ্টা আগে