বিয়ে করলেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। ২৪ নভেম্বর তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন পূজা। স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী।
পূজা জানান, এক বছর আগে শুভংকর সেনের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই তৈরি হয় বন্ধুত্ব। এরপর দুই পরিবারকে জানালে পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়।
পূজা বলেন, ‘শুভংকর অত্যন্ত ভালো মনের মানুষ। তার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি অনেক খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এটি পূজার দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে তিনি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন। ২০২১ সালে তাঁদের ডিভোর্স হয়।
বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি দিয়ে শোবিজে পথচলা শুরু হয়েছিল পূজার। ২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ দিয়ে পান পরিচিতি। এরপর নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত তাঁর গাওয়া ১০টির বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। এই তালিকায় রয়েছে—‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে, চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ ইত্যাদি।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে