ভারতে চলছে এখন শাহরুখের ‘পাঠান’ঝড়। ভালো ভালো সিনেমা হলগুলো যখন ‘পাঠান’-এর দখলে, এর মাঝে দাঁড়িয়েও বাজিমাত করল টালিউডের সিনেমা ‘প্রজাপতি’। সপ্তম সপ্তাহ শেষে প্রজাপতির আয় ১০ কোটি রুপির গণ্ডি পার করে ফেলল। দেব-মিঠুনের প্রজাপতির এখন পর্যন্ত বক্স অফিস কালেকশন ১০ দশমিক ২৭ কোটি রুপি।
সিনেমাটির ডিস্ট্রিবিউটর সতাদীপ সাহা টুইটারে বলেন, ‘বেশি কিছু বলবার নেই… ৪৯ দিন পর প্রজাপতির আয় ১০ দশমিক ২৭ কোটি ছাড়িয়েছে। বাংলার বক্স অফিসে ইতিহাস করেছে প্রজাপতি। বাবা-ছেলের রসায়ন যে মন কেড়েছে বাঙালির, তা বেশ স্পষ্ট। দেব-মিঠুন জুটির রসায়নের ওপর ভর করেই এই নজির গড়ল প্রজাপতি।’
গতকাল শুক্রবার ‘প্রজাপতি’ মুক্তির ৫০ দিন পার করল। এর মাধ্যমে বক্স অফিসের আয়ের সেরা তিন ছবির তালিকার খুব সন্নিকটে ‘প্রজাপতি’। সিনেমাটির মাধ্যমে টালিউডের একমাত্র নায়ক হিসেবে দেবের তৃতীয় ছবি ১০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করল। এর আগে ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’ও ১০ কোটির বেশি আয় করেছিল বক্স অফিসে। ‘চাঁদের পাহাড়’-এর বক্স অফিস কালেকশন ১৮ কোটি রুপি, অন্যদিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা বাংলা সিনেমা ‘আমাজন অভিযান’-এর আয় ২০ কোটি রুপি। ১০ কোটির ক্লাবে দেবের তিনটি ছবি ছাড়া একমাত্র ছবি জিতের ‘বস ২: ব্যাক টু রুল’। ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’ হয়তো এখনো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ‘বস ২’-এর রেকর্ড ভেঙে ফেলার দ্বারপ্রান্তে ‘প্রজাপতি’। দুটি ছবির আয়ের পার্থক্য এখনো পর্যন্ত মাত্র ২৩ লাখ রুপি। তাই তৃতীয় সর্বোচ্চ আয় করা বাংলা ছবির খেতাব সহজেই লুফে নিতে পারে ‘প্রজাপতি’।
গত কয়েক বছর যাবৎ নিজেকে ভেঙেছেন দেব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও খেল দেখাচ্ছেন দেব। নন্দন সিনেমা হলে জায়গা না হলেও ১০ কোটি রুপির ব্যবসা করে দেখিয়ে দিলেন দেব। দেব-মিঠুন ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়ের।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
১০ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী...
১০ ঘণ্টা আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
১০ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
১০ ঘণ্টা আগে