
অবিন্যস্ত ও বিভ্রান্তিকর গল্প আর চরম নিম্নমানের গ্রাফিকস—সাধারণত এমন কোনো চলচ্চিত্র তৈরি হলে দর্শকেরা প্রেক্ষাগৃহ এড়িয়ে চলবেন বলেই ধরে নেওয়া হয়। কিন্তু চীনের একটি স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’-এর (Niu Lai) ক্ষেত্রে ঘটেছে এর ঠিক বিপরীত।
একটি গরুর স্বপ্নের ধারাবাহিকতা নিয়ে নির্মিত এই সিনেমাটি এতই বাজে হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, এর পরিণতি হিসেবে ছবিটির টিকিট বিক্রি হঠাৎ একলাফে আকাশচুম্বী হয়ে উঠেছে।
ছবিটি মুক্তির প্রথম ১০ দিনে আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান (প্রায় ১,১৪০ মার্কিন ডলার)। তবে চীনভিত্তিক জনপ্রিয় মুভি ট্র্যাকিং ওয়েবসাইট ‘মাওয়ান’ (Mao Yan)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেমাটি এ পর্যন্ত ১১ দশমিক ৪ মিলিয়ন (১ কোটি ১৪ লাখ) ইউয়ানেরও বেশি আয় করে ফেলেছে।
ফলস্বরূপ, ‘দ্য ওডিসি’ কিংবা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র মতো হলিউডের বিশাল বাজেটের ব্লকবাস্টার ছবিগুলোর পাশাপাশি বক্স অফিসে শক্ত স্থান ধরে রেখেছে স্বল্প বাজেটের এই চীনা চলচ্চিত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক জনপ্রিয় পোস্টে এক দর্শক লিখেছেন, ‘ছবিটি দেখলে হয়তো আপনি ৮০ মিনিটের জন্য অনুশোচনা করবেন, কিন্তু না দেখলে সারা জীবন অনুশোচনা করতে হবে!’
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন মতামত অনুযায়ী, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমে যুক্ত হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ‘নিম্নমানের কনটেন্ট’-এর (AI Slop) প্রতি এক ধরনের নীরব প্রতিবাদ হিসেবেই দর্শকেরা এই সিনেমাটিকে দেখছেন।
সিনেমাটির দুর্বল ভিজ্যুয়াল ও প্রযুক্তিগত ত্রুটিগুলোকেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা রসিকতা করে এটি এআই-মুক্ত হওয়ার ‘প্রমাণ’ হিসেবে তুলে ধরছেন।
চীনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ওয়েইবো-তে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটি নিখুঁত হাতে তৈরি খাঁটি কারুশিল্প!’ অনেকেই সিনেমাটিকে চলতি গ্রীষ্মকালীন মৌসুমের সবচেয়ে বড় ‘ডার্ক হর্স’ বা অপ্রত্যাশিত সফল ছবি হিসেবে আখ্যা দিচ্ছেন।
এ ছাড়া সিনেমাটির অভাবনীয় সাফল্যের পেছনে চীনের শেয়ার বাজারের এক মনস্তাত্ত্বিক সংযোগও রয়েছে। চীনা ভাষায় ‘নিউ’ (Niu) শব্দটি ষাঁড় বা চাঙা শেয়ার বাজারকে নির্দেশ করে। ফলে অর্থনৈতিক মন্দার মধ্যে শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় অনেকে কেবল নামের খাতিরেই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটিকে সমর্থন দিচ্ছেন।

নির্মাণের পর থেকেই ‘নিউ লাই’ ছিল একটি নামমাত্র বাজেটের প্রচার-প্রচারণাহীন চলচ্চিত্র। মুক্তির আগে এর কোনো বড় ধরনের প্রচার-প্রচারণাও করা হয়নি। তবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সিনেমা হল কর্তৃপক্ষ অতিরিক্ত শো প্রদর্শনের ব্যবস্থা করতে বাধ্য হচ্ছে।
সিনেমাটির নিজস্ব কোনো মানসম্মত অফিশিয়াল পোস্টার না থাকায়, দর্শনার্থীদের টানতে প্রেক্ষাগৃহের কর্মচারীরা নিজ হাতে কাগজ ও রঙ দিয়ে পোস্টার এঁকে হলগুলোতে টাঙিয়ে দিচ্ছেন। স্পাইডার-ম্যানের মতো ব্লকবাস্টার সিনেমার চকচকে পোস্টারের পাশেই এখন ঝুলছে কর্মচারীদের নিজ হাতে আঁকা গরুর সেই ছবি।
মুভি ট্র্যাকিং সংক্রান্ত একটি জনপ্রিয় ওয়েইবো পেজ মন্তব্য করা হয়েছে, ‘বক্স অফিসে এমন রেকর্ড অভূতপূর্ব এবং সম্ভবত ভবিষ্যতেও এমনটি আর দেখা যাবে না।’
তবে সিনেমাটির এই অদ্ভুত সাফল্যে দেশটির সবাই যে খুশি—তা নয়। গত শনিবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বেইজিং নিউজ-এ প্রকাশিত এক কলামে সিনেমা হলগুলোর এই চর্চা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সেখানে সতর্ক করে বলা হয়, ‘নিউ লাই’-এর মতো নিম্নমানের চলচ্চিত্রের অতিরিক্ত প্রদর্শন চালিয়ে গেলে সিনেমা হলগুলো দিন শেষে সাধারণ দর্শকের আস্থা হারানোর ঝুঁকিতে পড়বে।
বেইজিং নিউজ তাদের কলামে উল্লেখ করেছে, ‘ছবিটি বাজে সিনেমার প্রতি দর্শকের প্রত্যাশার মানদণ্ডকে আরও এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে।’
একই সঙ্গে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে চলচ্চিত্রের মান নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলা হয়, ‘যেসব চলচ্চিত্র স্পষ্টতই কাঙ্ক্ষিত মানের নয়, সেগুলোকে এভাবে অবাধে চলতে না দিয়ে শুরুতেই প্রত্যাখ্যান করা উচিত।’

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক...
৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
১১ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে