
জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’–এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই মৃত্যুর খবর জানানো হয়।
সোমবার (১৭ আগস্ট) সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, হেইডেনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রচারক কেসি কিচেন। হেইডেন গ্র্যামি অ্যাওয়ার্ডের একটি এবং গোল্ডেন গ্লোবের দুটি মনোনয়ন পেয়েছিলেন।
হেইডেনের বাবা অ্যালান প্যানেটিয়ের এক বিবৃতিতে বলেন, ‘সে ছিল অসাধারণ এক আলোকবর্তিকা এবং এক অনন্য শক্তি, যে তার চেনা মানুষ এবং পর্দায় তাকে দেখা কোটি মানুষের জীবনে অপরিমেয় ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছিল।’
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা হেইডেন ১৯৯৮ সালে পিক্সারের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘অ্যা বাগস লাইফ’-এ তরুণ পিঁপড়ে রাজকন্যা ডটের কণ্ঠ দেন। ছবিটির রিড-অ্যালং অ্যালবামে কাজ করে শিশুদের জন্য সেরা স্পোকেন ওয়ার্ড অ্যালবাম বিভাগে গ্র্যামি মনোনয়নও পেয়েছিলেন তিনি।
২০০৬ সালে এনবিসির জনপ্রিয় সিরিজ ‘হিরোস’-এ ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন হেইডেন। অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন এক কিশোরী চিয়ারলিডারের চরিত্রটি তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। এর আগে ২০০০ সালে ডেনজেল ওয়াশিংটন অভিনীত ফুটবলভিত্তিক চলচ্চিত্র ‘রিমেম্বার দ্য টাইটানস’-এও তাঁকে দেখা যায়।
পরে ‘ন্যাশভিলে’ সিরিজে গায়িকা জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয় করে আরও প্রশংসা কুড়ান তিনি। এই চরিত্রের জন্য ২০১৩ ও ২০১৪ সালে টেলিভিশন বিভাগে সেরা পার্শ্ব অভিনেত্রীর গোল্ডেন গ্লোব মনোনয়ন পান।
‘স্ক্রিম’ চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিতেও অভিনয় করেছেন হেইডেন। তাঁর সর্বশেষ অভিনয় ছিল মনস্তাত্ত্বিক থ্রিলার ‘স্লিপওয়াকার’-এ, যা ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পায়।
মে মাসে প্রকাশিত আত্মজীবনীতে হেইডেন ২০১৪ সালে মেয়ের জন্মের সময়কার কঠিন অভিজ্ঞতা এবং প্রসব-পরবর্তী বিষণ্নতা ও অ্যালকোহল আসক্তির সঙ্গে তাঁর লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন।
হেইডেনের একমাত্র মেয়ে কায়া। সাবেক বাগ্দত্তা ও ইউক্রেনীয় বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোর সঙ্গে তাঁর এই সন্তান। হেইডেন জানিয়েছিলেন, কায়া ইউক্রেনে ক্লিৎসকোর সঙ্গেই থাকছে।
হেইডেনের ভাই অভিনেতা জ্যানসেন প্যানেটিয়ের ২০২৩ সালে ২৮ বছর বয়সে হৃদ্যন্ত্রের জটিলতায় মারা যান।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
৬ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
৮ ঘণ্টা আগে
বছরের দুই ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমার দাপট। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা আগেভাগেই তাঁর শিডিউল নিয়ে রাখেন। আগামী বছরের দুই ঈদের জন্যও এখন থেকেই প্রস্তুত ঢালিউড সুপারস্টার। রোজার ঈদের সিনেমা চূড়ান্ত হওয়ার পর এবার ঘোষণা এল কোরবানির ঈদের সিনেমার।
৮ ঘণ্টা আগে
নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।
৮ ঘণ্টা আগে