অভিনেতা মিশা সওদাগরের স্ত্রী মিতা এবং দুই পুত্রসন্তান হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইজ করণী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। মিশা সওদাগর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার মধ্যে থাকেন। হাতে থাকা সব কাজ গুছিয়ে তাই স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করতে জনপ্রিয় এই অভিনেতা পৌঁছে গেছেন যুক্তরাষ্ট্রে। ৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে পৌঁছে করোনার টিকার বুস্টার ডোজও নিয়েছেন। আগের দুটি টিকাও সেখানেই নিয়েছেন তিনি।
মিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাতের কাজগুলো শেষ করেছি। এবার পরিবারকে সময় দিতে চাই। তাই ছুটলাম যুক্তরাষ্ট্রে আমার পরিবারের সদস্যদের কাছে। বেশ কিছুদিন থাকার ইচ্ছে আছে। সব কাজ গুছিয়ে এসেছি। মাসখানেক থাকব পরিবারের সঙ্গে।’
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাহিন সুমন পরিচালিত তারকাবহুল ওয়েব সিরিজ ‘মাফিয়া’র শুটিং করেছেন মিশা। দেশে ফিরে ‘মাফিয়া’র শুটিং, ‘অমানুষ’-এর ডাবিং করবেন। ধরবেন মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’।
শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর। সামনেই সমিতির নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এবার নির্বাচন করতে চাইছেন না তিনি। তাই আসন্ন নির্বাচন নিয়ে এখনই কোনো মন্তব্য করতেও রাজি হননি।

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৫ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৫ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৫ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৫ ঘণ্টা আগে