
২০২৩ সালে জিয়াউল রোশান ও শবনম বুবলীকে নিয়ে ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার শুটিং শুরু করেছিলেন দেবাশীষ বিশ্বাস। তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি এর কাজ। এর মাঝেই নতুন সিনেমার ঘোষণা দিলেন দেবাশীষ বিশ্বাস। ‘দুজনে’ নামের এ সিনেমায় প্রথমবার জুটি হচ্ছেন আবদুন নূর সজল ও মিষ্টি জান্নাত।
দুজনে সিনেমাটি প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা। কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পরিচালক দেবাশীষ বিশ্বাস জানালেন, রোমান্টিক গল্পে তৈরি হবে দুজনে। দেখা যাবে ভিন্ন প্রেক্ষাপটের দুই চরিত্রের অজানার পথে জার্নির গল্প।
পরিচালক বলেন, ‘দুজন মানুষ বিপদে পড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। একজন পরিবার থেকে, অন্যজন পুলিশের থেকে পালিয়ে বেড়ায়। একপর্যায়ে দেখা হয় তাদের। সেখান থেকে দুজনে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশে। সেই জার্নির মধ্যে তাদের সম্পর্কের নানা দিক উঠে আসবে। রোমান্টিক গল্প হলেও এখানে কমেডিও থাকবে, যেমনটা আমার প্রতি সিনেমায় দেখা যায়।’
পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, এখন চলছে প্রি-প্রোডাকশনের শেষ দিকের কাজ। কোরবানির ঈদের আগে ইমরান মাহমুদুলের গাওয়া গানের দৃশ্যধারণ দিয়ে শুরু হবে শুটিং। ঈদ উৎসবে গানের টিজার রিলিজের মাধ্যমে দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। সবকিছু ঠিক থাকলে ঈদের পর টানা শুটিং করে শেষ হবে দৃশ্যধারণের কাজ।
নতুন এই সিনেমার পাশাপাশি তুমি যেখানে আমি সেখানে সিনেমার খবরও দিলেন দেবাশীষ বিশ্বাস। জানালেন, প্রযোজনা প্রতিষ্ঠানের কারণেই আটকে আছে সিনেমাটি। আগের প্রতিষ্ঠান থেকে সিনেমাটি তিনি নিয়ে নিয়েছেন। তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গীতি চিত্রকথা থেকে এ বছরই শুরু হবে বাকি থাকা কাজ। আগামী বছর তুমি যেখানে আমি সেখানে এবং দুজনে সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন দেবাশীষ।

গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
২ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১০ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১১ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে