বিটিভি
সকাল ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সন্ধ্যা ৬টায় কবিতা আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান, যেখানে উঠে আসবে কবিগুরুর জীবন, সাহিত্য ও সৃষ্টিচিন্তার নানা দিক। রাত ৯টায় থাকছে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রাত ১০টায় প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। গাইবেন ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, মেজবাউল আজম, অণিমা রায়, নির্ঝর, মেহনাজ, মহুয়া মঞ্জরি সুনন্দা ও মিলন দেব। রাত ১১টায় প্রচারিত হবে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
চ্যানেল আই
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সকাল সাড়ে ৭টায় ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রসংগীতের আয়োজন। রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে রয়েছে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ তৃতীয় মাত্রা ‘রবীন্দ্রনাথ প্রজন্ম থেকে প্রজন্মে’। অতিথি থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দীপ্তি চৌধুরী ও নুসরাত সায়েম। বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘স্ত্রীর পত্র’। পরিচালনায় অরুণ চৌধুরী। অভিনয়ে সামিয়া অথৈ, আরেফিন জিলানী, নুর আলম নয়ন, সুচনা শিকদার, বিমল ব্যানার্জি প্রমুখ। সন্ধ্যা ৬টায় রয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রামাণ্য প্রতিবেদন ‘ডার্টিংটনে রবীন্দ্রনাথ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘আশা পুরাও তুমি এসো কাছে’।
দুরন্ত টিভি
সকাল ৭টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত ও নৃত্য নিয়ে নাটক ‘তাসের দেশ’। অংশগ্রহণে ফুলকি সংগঠনের শিশুশিল্পীরা। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সকাল ৯টা ৩০ মিনিটে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গান নিয়ে অনুষ্ঠান ‘মেঘের কোলে রোদ হেসেছে’। গেয়েছেন আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান ও বিদ্যাস্তুতি সিংহ। বেলা ২টা এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখা যাবে ‘রবীর কিরণ’। বিশেষ এই আয়োজনে কবির বিখ্যাত কিছু কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে ‘কল্পরেখা’র শিশুরা। পরিচালনায় এ কে কমল। এ ছাড়া সকাল ৯টায় নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’ এবং রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মাধো’ ও ‘ডাকঘর’।

মাছরাঙা টেলিভিশন
রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘সমাপ্তি’। রবীন্দ্রনাথের সমাপ্তি গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সজল ও সাবিলা নূর। রাত ১১টা ৩০ মিনিটে ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানে সরাসরি গান পরিবেশন করবেন রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমেদ লিসা। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
দীপ্ত টিভি
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সকাল ৮টায় থাকছে সরাসরি গান ও কবিতার অনুষ্ঠান ‘দীপ্ত প্রভাতী’। রবীন্দ্রসংগীত গেয়ে শোনাবেন স্বপ্নীল সজীব, কবিতা আবৃত্তি করবেন সামিউল ইসলাম পোলাক। অনুষ্ঠানটির প্রযোজক গৌরব সরকার।
শিল্পকলায় চার দিনব্যাপী অনুষ্ঠান
দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে রয়েছে কবিগুরুর স্মরণে আলোচনা ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নানা অনুষ্ঠান। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ শুরু হচ্ছে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আয়োজন উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রধান আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ১০ মে পর্যন্ত প্রতিদিন বিকেলে আলোচনা অনুষ্ঠান শেষে থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত; নৃত্য ও আবৃত্তি পরিবেশনা। ১১ মে চার দিনব্যাপী আয়োজনের শেষ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে নাট্যদল প্রাচ্যনাটের নাটক ‘অচলায়তন’, নির্দেশনায় আজাদ আবুল কালাম।
১০ মে জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি ২-এ বিকেল ৫টায় উদ্বোধন হবে চারুকলা বিভাগের আয়োজনে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। চলবে ২৩ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা।
গান প্রকাশ
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ প্রকাশিত হচ্ছে সংগীতশিল্পী কামাল আহমেদের ৩৫তম অডিও অ্যালবাম ‘সুদূর নীহারিকা’। রবীন্দ্রনাথের ৮টি গান দিয়ে সাজানো হয়েছে এটি। মিউজিক অব বেঙ্গল নামের ইউটিউব চ্যানেলের পাশাপাশি একাধিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ পাচ্ছে অ্যালবামটি। এ ছাড়া কামাল আহমেদের ডিজিটাল আর্কাইভ থেকেও গানগুলোর অডিও-ভিডিও উপভোগ করা যাবে।
রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সোলস ব্যান্ড প্রকাশ করেছে ‘মেঘ বলেছে যাব যাব’ গানটি। গতকাল সোলসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই রবীন্দ্রসংগীত।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৫ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে