
সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ইরানের জনপ্রিয় পরিচালক জাফর পানাহি। গত বছরের জুলাইয়ে তেহরানে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। অভিযোগ থেকে অব্যাহতি পেলেও তেহরানের এভিন কারাগার থেকে মুক্তির বিষয়ে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে তাঁকে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
পানাহির স্ত্রী তাহেরেহ সায়িদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আইনজীবীরা সফলভাবে পানাহির বিরুদ্ধে জারি করা ছয় বছরের সাজা বাতিল করতে সক্ষম হয়েছেন। মামলাটি এখন ইরানের আপিল আদালতে পাঠানো হয়েছে।’
সায়িদি আরও বলেন, ‘গত সপ্তাহে আমাদের জানানো হয়েছিল, এক সপ্তাহের মধ্যেই তাঁকে মুক্তি দেওয়া হবে। এক সপ্তাহ পার হয়ে গেছে, জাফর এখনো আমাদের সঙ্গে নেই।’
পানাহির আইনজীবী সালেহ নিখবখত বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আইন অনুযায়ী তাঁকে এখনই জামিন দেওয়া উচিত এবং তাঁর মামলা আবার পর্যালোচনা করা উচিত।’ তবে পরিচালকের স্ত্রী এবং ইরানের চলচ্চিত্র সম্প্রদায়ের অন্যরা আশঙ্কা করছেন যে ইরানি নিরাপত্তা বাহিনী তাঁকে কারাগারে রাখতে বিচার বিভাগকে বাধ্য করছে।
ইরানের নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্ট বা চলচ্চিত্রে পরিবর্তনের যে আন্দোলন, তার অন্যতম অগ্রনায়ক জাফর পানাহি। কট্টর ইসলামিক সরকারের সমালোচক হিসেবে পরিচিত পানাহিকে এর আগেও ২ বার গ্রেপ্তার করা হয়েছিল। সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য লেখার পাশাপাশি তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে।
৬২ বছর বয়সী জাফর পানাহি ‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘দিস ইজ নট এ ফিল্ম’, ‘ট্যাক্সি’ এবং গত বছরের ‘নো বিয়ারস’–এর মতো অসংখ্য ছবি নির্মাণ করেছেন। ২০০০ সালে ‘দ্য সার্কেল’ সিনেমার জন্য ‘গোল্ডেন লায়ন’ ও ২০০৩ সালে ‘ক্রিমসন গোল্ড’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সেত্রাঁ রিগা’ বিভাগে পুরস্কার পান তিনি। গত বছর তাঁর চলচ্চিত্র ‘নো বিয়ারস’–এর জন্য ৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন।

ঈদকে সামনে রেখে চাঁদ রাতে প্রকাশের লক্ষ্যে নির্মাতা সোহেল রাজ বানিয়েছেন নাটক ‘ছায়াসঙ্গী’। রোমন্টিক থ্রিলার গল্পে নির্মিত নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য আবারও সুখবর দিলো স্টার সিনেপ্লেক্স। নগরীর দুই নম্বর গেট এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় বর্তমানে যে সিনেমা হলটি রয়েছে সেটি স্টার সিনেপ্লেক্সে রূপান্তরিত হতে যাচ্ছে।
৩৪ মিনিট আগে
‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। আইটেম ড্যান্স ঘরানার গানটিতে রুনা লায়লার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।
৫ ঘণ্টা আগে
কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের পরিকল্পনা চলছে আনুশকার। এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। আনুশকার টিম থেকে জানানো হয়েছে, কারও...
৮ ঘণ্টা আগে