
২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সৃজিত মুখার্জির ‘পদাতিক’। দুই বছর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। কয়েক দিন আগেই এমনটা জানা গিয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ। ২৮ আগস্ট থেকে জি ফাইভে দেখা যাবে সিনেমাটি।
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে সৃজিত মুখার্জি বানিয়েছেন পদাতিক। এতে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায়। গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। এ ছাড়া মৃণালের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।
পদাতিকের শুটিংয়ের আগে বাবাকে হারান চঞ্চল। সেই শোক বুকে নিয়ে মৃণাল সেন হয়ে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। তাই এই সিনেমার প্রসঙ্গে উঠলেই আবেগপ্রবণ হয়ে পরেন অভিনেতা। চঞ্চল চৌধুরী বলেন, ‘বাবার শেষকৃত্য করার দুই দিন পর শুটিংয়ে যোগ দিয়েছিলাম। প্রতিটি মুহূর্ত কীভাবে কাটত, তা বলে বোঝানো কঠিন। আমি যতবার পদাতিক দেখি, ততবার সেই সময়ের কথা মনে পড়ে। এই সিনেমা নিয়ে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে গিয়েছি। আমার কাছেও একটা প্রিভিউ কপি আছে। সেটা দেখলেও বাবা হারানোর শোক নিয়ে কাজ করার মুহূর্তগুলো মনে পড়ে, বাবার কথা মনে পড়ে।’
২০২৪ সালে পশ্চিমবঙ্গের সঙ্গে একই সময়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তির কথা ছিল পদাতিক সিনেমার। চঞ্চল চৌধুরীও চেয়েছিলেন বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখুক, কিন্তু তা হয়নি। চঞ্চল চৌধুরী বলেন, ‘আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটা কাজ পদাতিক। খুব ইচ্ছা ছিল—দেশের হলে সিনেমাটি মুক্তি পাক। প্রযোজকও সেভাবে পরিকল্পনা করেছিলেন। দুর্ভাগ্য যে একই সময়ে কলকাতায় আর জি কর আন্দোলন এবং বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন চলছিল। এই দুই ঘটনায় সিনেমাটি বাংলাদেশে রিলিজ দেওয়া সম্ভব হয়নি। । ফাইনালি সিনেমাটি ওটিটিতে মুক্তির ঘোষণা এল। খুব ভালো লাগছে।’

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৪ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৪ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৪ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে