বয়স যত বাড়ছে ততই নিজেকে নতুন করে আবিষ্কার করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলতি বছর ‘জুবিলি’ ও ‘স্কুপ’ ওয়েব সিরিজ দিয়ে সারা ভারতের নজর কেড়েছেন। এবার পরিচালক হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন সবার প্রিয় বুম্বাদা। পরিচালনার বিষয়টি নিজেই জানিয়েছেন এ অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, ‘দু মাস অপেক্ষা করুন। নভেম্বর মাসের শেষের দিকে পরিচালনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
প্রসেনজিৎ এগোচ্ছেন এ সময়ের ভাবনা নিয়েই। নির্মাণ করবেন প্যান ইন্ডিয়ান সিনেমা। এ বিষয়ে প্রসেনজিতের ভাষ্য, ‘ভাষা হিসেবে বাংলা তো থাকবেই। হিন্দি, ইংরেজিও থাকতে পারে। একটা টার্গেট নিয়ে এগোচ্ছি। এখানকার কিছু জিনিসকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাই। বাংলা ঐতিহ্য আর সংস্কৃতিকে নিয়েই এগোব।’
প্রসেনজিতের পরিচালনা শুরু হয় ‘পুরুষোত্তম’ সিনেমা দিয়ে। ১৯৯২ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায়ও ছিলেন তিনি। বিপরীতে ছিলেন সাবেক স্ত্রী দেবশ্রী রায়। তখন অবশ্য তাঁদের বিয়ের সানাই বাজেনি। সিনেমার প্রযোজকও ছিলেন প্রসেনজিৎ। এরপর ছয় বছর বিরতি দিয়ে ১৯৯৮ সালে তিনি নির্মাণ করেন ‘আমি সেই মেয়ে’। এতে পর্দায় দেখা গেছে জয়া প্রদা, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিককে। এখানেই শেষ। এবার ২৫ বছরের বিরতি কাটিয়ে নির্দেশকের ভূমিকায় ফিরছেন প্রসেনজিৎ।
এদিকে অভিনেতা হিসেবে ব্যস্ততার শেষ নেই ৬২ বছরে পা দেওয়া প্রসেনজিতের। আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘দশম অবতার’। সিনেমাটি বানিয়েছেন সৃজিত মুখার্জি। এই বয়সে এসে অভিনয়ের ক্ষুধা যেন আরও বেড়ে গেছে প্রসেনজিতের। তিনি বলেন, ‘অভিনেতা হিসেবে খিদে কমে গেলে কী নিয়ে বেঁচে থাকব? ভালো চরিত্র, ভালো সিনেমা এখনো আমাকে উদ্দীপ্ত করে। দিনে দিনে সেটা আরও বাড়ছে। আমি আমার জীবন ও সিনেমাকে আলাদা করতে পারি না।’

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
৯ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৯ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
৯ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
৯ ঘণ্টা আগে