আজ রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র-১৪২৯’ উৎসব শুরু হয়েছে। পাঁচ দিন ব্যাপী এই উৎসবে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদি ১৮টি চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য ও দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর মাননীয় সঞ্চালক হাবিবা রহমান।
আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। ৫০ টাকা মূল্যের টিকিট কেটে যেকেউ সিনেমাটি উপভোগ করতে পারবেন। প্রতিদিন প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। প্রতিদিন টিকিট পাওয়া যাবে ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রবেশমুখে।
উৎসবের প্রথম দিনে আজ রোববার আলমগীর কবির পরিচালিত ‘সীমানা পেরিয়ে’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়াও প্রদর্শিত হয় ‘আনন্দ অশ্রু’, ‘বিউটি সার্কাস’, ‘কুড়া পক্ষীর শুন্যে উড়া’। উৎসব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন—‘বিউটি সার্কাস’ ও ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্রের কলাকুশলীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শায়লা আক্তার লুমুন বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন শুরু হওয়ার পর থেকে প্রতিবছরই আমি এই আয়োজন উপভোগ করতে আসি। বড় স্ক্রিনে চলচ্চিত্র প্রদর্শন, সাউন্ড সিস্টেমের ব্যবহার সব মিলিয়ে এই উৎসবের আমেজই ভিন্ন। আয়োজন উপভোগ করে শেখারও আছে অনেক কিছুর, চলচ্চিত্র আমাদের আনন্দ দেয়, মানসিক প্রশান্তি দেয়।’
এদিকে আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন ‘গোলাপী এখন ট্রেনে’, দুপুর ১টায় প্রদর্শিত হবে শাহিন দিল-রিয়াজ পরিচালিত প্রামাণ্যচিত্র ‘শিল্প শহর স্বপ্নলোক’, বিকেল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে ইয়াসমিন কবির পরিচালিত প্রামাণ্যচিত্র ‘পরবাসী মন আমার’, সুবর্ণা সেঁজুতি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢেউ’ এবং একই সঙ্গে প্রদর্শিত হবে মিতালী রায় পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরে’।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৮ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে