বন্যার্তদের আর্থিক সহযোগিতা দিয়েও সমালোচনার মুখে পড়েছেন অপু বিশ্বাস। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও পোস্ট করে অপু জানান, বন্যার্তদের আর্থিক সহযোগিতা করছেন তিনি। অপু বলেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ, আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’
এরপরই ভক্তদের রোষানলে পড়েন অপু। মন্তব্যের ঘরে নানা ধরনের নেতিবাচক কথা লিখতে শুরু করেন নেটিজেনরা। একজন লেখেন, ‘ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিতা কাটতে পারেন আর বন্যার্তদের কাছে যেতে পারেন না। এসব ভণ্ডামি ছাড়েন।’
অপর একজন প্রশ্ন ছুড়ে লিখেছেন, ‘আপার (শেখ হাসিনা) সঙ্গের ছবিগুলো কেন সরালেন।’
কেউ কেউ নায়িকাকে বলছেন শেখ হাসিনার দোসর। কেউ বলেছেন সুবিধাভোগী। অধিকাংশই আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক, বিভিন্ন সময় দলটির হয়ে প্রচারণা, মনোনয়ন প্রত্যাশার প্রসঙ্গ টেনেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৮ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৯ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
১১ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
১১ ঘণ্টা আগে