গত রোববার রাতে সাংহাই ফিল্ম আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো কামার আহমাদ সাইমনের নতুন সিনেমা ‘শিকলবাহা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের মূল প্রতিযোগিতায় এবার জায়গা করে নিয়েছে সিনেমাটি। উৎসবে যোগ দিতে সাংহাই পৌঁছেছেন পরিচালক কামার আহমাদ সাইমন, প্রযোজক সারা আফরীন ও সিনেমার অভিনেত্রী ফৌজিয়া করিম অণু।
প্রিমিয়ারের আগে গত শনিবার মূল প্রতিযোগিতার কুশলী হিসেবে চীনের প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন কামার, সারা ও অণু। গত রোববার রাতে প্রিমিয়ার শেষে পরিচালক কামার আহমাদ সাইমন, প্রযোজক সারা আফরীন ও অভিনেত্রী ফৌজিয়া করিম অণু দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
এ ছাড়া সিনেমাটি নিয়ে তাঁদের একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। চলতি বছর ১০৫টি দেশ থেকে ৩ হাজার ৭০০টির বেশি ছবির মধ্যে মাত্র ১৪টি ছবি সাংহাইয়ের মূল প্রতিযোগিতা বিভাগ ‘গোল্ডেন গবলেট’-এ মনোনীত হয়েছে।
সিনেমার প্রিমিয়ারের পর গতকাল ঈদের সকালটা চমক দিয়ে শুরু হয় অণুর। ঈদের সকালে তাঁর ঘুম ভেঙেছে সাংহাই ক্রাউন প্লাজা হোটেলের রিসেপশনের ফোনে। একগুচ্ছ গোলাপের সঙ্গে একটি মুকুট আর কার্ড এসেছে তাঁর নামে, যেখানে লেখা আছে ‘আপনার ১ নম্বর ভক্ত।’
অণু বলেন, ‘জীবনের প্রথম সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, তা–ও সাংহাইয়ের মূল প্রতিযোগিতায়—ঈদের আগের রাতে হলভর্তি দর্শক ছিল। এমনিতেই রাতটা একটা ঘোরের মধ্যে কেটেছে, তারপর ঈদের সকালে এই গোলাপের তোড়া! এর অনুভূতি জানানোর ভাষা নেই আমার।’
ইউরোপের অন্যতম সম্মানিত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জার্মানির উইডেম্যান ব্রোস ও বাংলাদেশের স্টুডিও বিগিংয়ের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি শিকলবাহা। ২০১৪ সালে কানের লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দেতে নির্বাচিত ১০টির মধ্যে ছিল এই ছবির চিত্রনাট্য। তখন সিনেমাটির নাম ছিল শঙ্খধ্বনি। উল্লেখ্য, এই ছবির জন্যই পরপর দুই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক প্রেস্টিজ গ্র্যান্ট ওয়ার্ল্ড সিনেমা তহবিলের জন্য নির্বাচিত হয়েছিলেন কামার। এ ছাড়া গোটেবার্গ চলচ্চিত্র উৎসবের স্ক্রিপ্ট গ্রান্ট ও জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছিল শিকলবাহা।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে