গঠিত হলো চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড। বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১-এর ৭ ধারা অনুযায়ী এটি গঠিত হয়েছে। এতে কাজ করার জন্য মনোনীত হলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তা, চলচ্চিত্র ও নাট্য সংগঠনগুলোর থেকে ১৪ জন সদস্য। সম্প্রতি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় ট্রাস্টি বোর্ডের সদস্যদের নাম।
ট্রাস্টি বোর্ডে দায়িত্ব পেয়েছেন অভিনেতা মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, পূর্ণিমা ও নির্মাতা সোহানুর রহমান সোহান। শিল্পী সমিতির সভাপতি পদাধিকারে এই কমিটিতে স্থান পেয়েছেন মিশা আর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে বোর্ডে আছেন সোহানুর রহমান সোহান। বিশিষ্ট চলচ্চিত্র-সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন শহীদুজ্জামান সেলিম ও চিত্রনায়িকা পূর্ণিমা।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান থাকবেন ভাইস চেয়ারম্যান হিসেবে। সেই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে ট্রাস্টের সদস্যসচিব করে প্রকাশ করা হয়েছে ১৪ সদস্যের কমিটি।
বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট আইনে সেলুলয়েড, অ্যানালগ, ডিজিটাল বা টেলিভিশনসহ অন্য যেকোনো মাধ্যমে নির্মিত চলচ্চিত্র, যেমন পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, টেলিফিল্ম, প্রামাণ্যচিত্র, কার্টুনচিত্র, অ্যানিমেশনচিত্র অন্তর্ভুক্ত। এর আওতায় ‘চলচ্চিত্রশিল্পী’ অর্থাৎ চলচ্চিত্রে অভিনয়সহ সব ধরনের নির্মাণকাজে নিয়োজিত সব শিল্পী-কলাকুশলীদের কল্যাণে কাজ করবে এই ট্রাস্টি বোর্ড।

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৫ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৫ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৫ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৫ ঘণ্টা আগে