সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে চিত্রনায়িকা নিপুণের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন হেলেনা জাহাঙ্গীর। নির্বাচনে প্রার্থী হওয়ার পর শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার আশ্বাস, চলচ্চিত্রাঙ্গণে সমালোচনার সৃষ্টি করে। যদিও এ আশ্বাসে নির্বাচনে জিততে পারেননি তিনি। হেলেনার পর এবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। শিল্পীদের তিনি গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, ‘আপনার শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা গাবতলীর হাট ইজারা নিয়েছে। আমি ভাইকে বলে রাখছি—‘‘ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে।’’ আপনারা যারা যারা কাজ করতে আগ্রহী, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের পরিচালকদের বলব—‘‘তোমার ক’জন লাগবে দাও।’’ এত বড় গাবতলী হাট! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা, এখানে যারা কাজ করতে আগ্রহী।’
বোটানিক্যাল গার্ডেনেও শিল্পীদের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন মিশা। মিশা বলেন, ‘বোটানিক্যাল গার্ডেনেরও ইজারা নেওয়া হচ্ছে, সেখানেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দেবেন। এ ছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তাঁরা আমাদের পুরোনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।’
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফলাফল ঘোষণা হয় শনিবার (২০ এপ্রিল) সকালে। এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এরই মধ্যে উচ্চ আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ।
নিপুণের রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার (২০ মে) বিজয়ী ডিপজল তাঁর পদে বসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুরু থেকেই আমাদের সম্পর্কটা ডিরেক্টর-আর্টিস্টের মতো ছিল না। ছিল বাবা-মেয়ের মতো। পিতৃস্থানীয় একটা জায়গা পেয়েছিলাম। আমাকে প্রচণ্ড স্নেহ করতেন। সিনেমার কাজ শেষ হয়ে গেলেও আমাদের প্রায়ই কথা হতো। নিয়মিত আমার খোঁজ নিতেন।
৪ ঘণ্টা আগে
আগামী ২৬ জুন ঢাকায় আয়োজিত একটি কনসার্টে গান শোনাবেন অনুপম রায়। সঙ্গে থাকবে তাঁর গানের দল দ্য অনুপম রায় ব্যান্ড।
৫ ঘণ্টা আগে
কলকাতার জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত মারা গেছেন। আজ বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় সাবেক স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
৬ ঘণ্টা আগে
মুক্তির ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকলেও এখনো শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার ডিসিপি বুঝে পায়নি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ঈদে মুক্তির তালিকায় থাকা জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’ সিনেমারও একই অবস্থা।
৬ ঘণ্টা আগে