
রোজার ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার ডিসিপি নিয়ে কম জলঘোলা হয়নি। ডিসিপি সমস্যার কারণে ঈদের প্রথম চার দিন স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় হয়নি সিনেমাটির কোনো প্রদর্শনী। এবার কোরবানির ঈদেও শাকিব খানের সিনেমায় দেখা যাচ্ছে একই চিত্র।
মুক্তির ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকলেও এখনো শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার ডিসিপি বুঝে পায়নি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ঈদে মুক্তির তালিকায় থাকা জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’ সিনেমারও একই অবস্থা। বুধবার বেলা ৩টায় ফেসবুক পেজে স্টার সিনেপ্লেক্স জানায়, ডিসিপি বুঝে না পাওয়ায় এখনো এই দুটি সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে পারেনি তারা।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রোজার ঈদে সময়মতো ডিসিপি জমা না দেওয়ায় বড় ধরনের জটিলতা হয়েছিল। এবারও আমরা একই পরিস্থিতি দেখছি। ঈদের সবচেয়ে বড় বাজেটের সিনেমা রকস্টার ও মাসুদ রানার ডিসিপি জমা দেওয়া হয়নি। এর ফলে যদি কোনো প্রযুক্তিগত সমস্যা হয়, সেই দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।’
রকস্টার তৈরি হয়েছে একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে। বানিয়েছেন আজমান রুশো। এতে আগুন নামের এক রকস্টারের চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। রকস্টারে শাকিবের নায়িকা সাবিলা নূর। এটি শাকিব-সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। শাকিবের সঙ্গে আরও দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েককে।
অন্যদিকে, কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই-থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে মাসুদ রানা। বানিয়েছেন সৈকত নাসির। এতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী, সৈয়দা তিথি অমনি, অমিত হাসান প্রমুখ।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৯ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৯ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
২০ ঘণ্টা আগে