ওপার বাংলায় নিয়মিত অভিনেত্রী হয়ে উঠছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’-এর পর এবার ‘আয় খুকু আয়’ সিনেমায় দেখা যাবে তাঁকে। ছবিতে টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন মিথিলা।
পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, আজ শনিবার আয় খুকু আয় সিনেমার প্রথম টাইটেল ট্র্যাক মুক্তি পায়। আর এতেই প্রথম দর্শক দেখতে পেল নতুন ছবিতে মিথিলার লুক। তাঁর স্নিগ্ধতা মন ছুঁয়ে গেল ভক্তদের। সাজে একেবারে বাঙালিয়ানা—ছিমছাম শাড়ি, হাতখোঁপা আর লাল টিপে মিথিলা যেন ‘মায়ের অবতার’। ছবিতে সদ্যোজাত মেয়ে ‘বুড়ি’র মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
সৌভিক কুন্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। বাংলা নববর্ষের দিন মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। সিনেমাটিতে এমন এক বাবা-মেয়ের চরিত্রের গল্প বলবে, যেখানে মেয়ের জন্য পায়েস তৈরি থেকে তার চুল বেঁধে দেওয়া, যত্ন নেওয়া, সবই করতে দেখা যাবে এই বাবাকে। ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আয় খুকু আয়।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে